প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 2, 2026 ইং
সুন্দরবনের বিষযুক্ত চিংড়িসহ নৌকা জব্দ

খুলনা প্রতিনিধিঃ সুন্দরবনে ৫০ কেজি বিষযুক্ত চিংড়ী মাছ জব্দ করেছে বন রক্ষীরা।
শনিবার রাতে রাত্রে কয়রা টহল ফাঁড়ির অধিনস্থ কদালকাটা ভারানী খাল এলাকায় এ অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে একটি নৌকা, অবৈধ কীটনাশক, ভেশাল জালসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ সময় বিষ দিয়ে মাছ শিকারকারী জেলেরা নৌকা ও সরঞ্জাম রেখে পালিয়ে চলে যায়।
অভিযান পরিচালনা করেন বানিয়াখালি স্টেশন কর্মকর্তা কেএম রাশেদ সাদাত ও কয়রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বজল মজুমদার।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেছেন, এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুুতি চলছে। জব্দকৃত চিংড়ি মাছ কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়