প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 10, 2026 ইং
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগান, চারা রোপণ প্রতিমন্ত্রীর

কৃষি সময় ডেস্কঃ
কক্সবাজার টেকনাফের সংরক্ষিত বনাঞ্চলে সৃজিত নতুন বাগান পরিদর্শন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
রোববার (৯ আগস্ট) বন প্রতিমন্ত্রী টেকনাফ রেঞ্জের মুচনী বিটের রঙ্গিখালী বনাঞ্চলে সৃজিত ৪০ হেক্টর বাগান পরিদর্শন করেন। এসময় তিনি বাগানে একটি চালতা গাছের চারা রোপণ করেন।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে বন বিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, কঙ্বাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, সহকারী বন সংরক্ষক, টেকনাফ ও উখিয়া মো. মনিরুল ইসলাম, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদসহ বিভিন্ন বিটের বিট কর্মকর্তা, পুলিশ, ফরেস্ট গার্ড এবং বন পাহারা দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
কঙ্বাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলে, যথাযথ প্রক্রিয়া মেনেই এক হাজার ১০৩ হেক্টর বনভূমিতে সাড়ে ২৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। দীর্ঘ মেয়াদি সৃজিত এসব বাগানে ফলজ, বনজ ও ওষুধিসহ প্রায় ৫৬ প্রজাতির বৃক্ষ রয়েছে।
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়