প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

কাজীপুর (সিরাজগঞ্জ)সংবাদদাতাঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এবং দেশের সবুজায়ন বৃদ্ধি করার লক্ষ্যে সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এই কর্মসূচির আওতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জের কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের রোভার স্কাউটস ইউনিটের আয়োজনে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার ও কাজীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মতিন, প্রভাষক লতিফুল বারি, রোভার স্কাউটস গ্রুপের সদস্যগন, শিক্ষক ও কর্মচারীগণ। কলেজ সূত্রে জানা গেছে, এখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়