কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারসহ ২৩ পাচারকারী আটক

চট্টগ্রাম প্রতিনিধিঃ পাচারের সময় ৪৫০ বস্তা ডিএপি সার সহ ২৩ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। জব্দকৃত সারের বাজার মূল্যে প্রায় ১৫ লাখ ৭৫ হাজা টাকা। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোডও জব্দ করা হয়। 

শুক্রবার (৩১ জুলাই) কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বহির্নোঙর এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

অভিযান কালে ওই এলাকায় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সার বহনকারী একটি কার্গো বোট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

পরে কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোট জব্দ করা হয়।

জব্দকৃত সার ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসিতে নতুন তিন সদস্য

1

শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক

2

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

3

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

4

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

5

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

6

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

7

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

8

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

9

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

10

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

11

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

12

রাজশাহীতে ১ বছরে ২৩ হাজার গাছ নিধন

13

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

14

বালুতে ঢাকা পড়েছে আমন ক্ষেত

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

বারি চিনাবাদাম-৯ পেল আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড

17

কাফকো সার কারখানা আবার বন্ধ

18

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

19

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

20