কৃষি সময়
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

সাতক্ষীরা প্রতিনিনিধিঃ ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে ৪৯ হাজার ৮৫০ টন টমেটো আমাদানি হয়েছে। ৩১৩ কোটি ১৪ লাখ টাকার এই টমেটো আমদানি করা হয়েছে ২০২৫-২০২৬ অর্থ বছরে। 

জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনের পর বছরজুড়েই প্রয়োজন অনুযায়ী ভারত থেকে টমেটো আমদানি হয়েছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অধিকাংশ চালান সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের পাইকারি বাজারে পাঠানো হয়। ফলে স্থানীয় বাজারে টমেটোর সরবরাহ তুলনামূলক কম থাকে।


সাতক্ষীরার বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এর দাম ৮৫ থেকে ৯০ টাকা কেজি।

সাতক্ষীরা শহর কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ভোমরা বন্দর দিয়ে বিপুল পরিমাণ টমেটো আমদানি হলেও এর বেশির ভাগ চালান ঢাকাসহ দেশের বড় পাইকারি বাজারে চলে যায়। স্থানীয় বাজারে সরবরাহ বাড়লে খুচরা দামও কমে আসবে।

খুচরা ব্যবসায়ী জিয়াদ আলী বলেন, বর্ষা মৌসুমে দেশীয় টমেটোর উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এ সময় স্থানীয় উৎপাদন দিয়ে চাহিদা পূরণ সম্ভব হয় না। ফলে ভারতীয় টমেটোর ওপর নির্ভরতা বাড়লেও স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম বেশি থাকে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দর দিয়ে প্রায় ৩১৩ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৪৯ হাজার ৮৫০ টন টমেটো আমদানি হয়েছে। আমদানির পর দ্রুত পণ্য খালাস করে গন্তব্যে পাঠানো হয়। তবে এগুলো স্থানীয় বাজারে কম বিক্রি হয়। অধিকাংশ টমেটো ঢাকা ও চট্রগ্রামের বাজারে চলে যায়। ফলে স্থানীয় বাজারে টমেটোর দামে কোনো প্রভাব পড়ছে না।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

1

ইসিফরজে প্রকল্পে ২ লাখ নতুন কর্মসংস্থান

2

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

3

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

4

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

5

ইউজিসিতে নতুন তিন সদস্য

6

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

7

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

8

খাল দখলে বন্ধ ধান চাষাবাদ

9

রাবার ড্যামের ছিদ্রে ঝুঁকিতে চাষাবাদ

10

মালচিং প্রযুক্তিতে সবজি উৎপাদনে বিপ্লব

11

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

12

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

13

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

14

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

15

৯৮ প্রজাতির বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ

16

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

17

মৎস্য ও কৃষিতে রপ্তানি বাড়াতে গবেষণা ও উদ্ভাবনে জোর দিতে হবে

18

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

19

ফরিদপুরে পেঁয়াজ পচে ক্ষতিগ্রস্থ চাষীরা

20