কৃষি সময়
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

খোয়াই নদীর বাঁধে ভাঙনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

হবিগঞ্জ সংবাদদাতাঃ 
দেড় মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় ভাঙন দেখা দিয়েছে হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর কালীগঞ্জ বাঁধে । এতে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি প্রবেশ করায় বাড়িঘর, ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। 

রবিবার দুপুরের দিকে ভাঙন দেখা দেয়। এরপর চরহামুয়া, লস্করপুর, সুঘর, বনগাঁও, বনদক্ষিণ ও যমুনাবাদসহ আশপাশের অন্তত ১৫টি গ্রামে পানি প্রবেশ করতে শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই গ্রামের সড়ক, ফসলি জমি ও সবজি বাগান তলিয়ে যায়। এছাড়া ধুলিয়াখাল-মিরপুর সড়কেও পানি উঠে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ইতিমধ্যে প্লাবিত গ্রামের পানি হাওর ও নিচু এলাকায় প্রবেশ করছে।

স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কারের কাজে অনিয়ম ও ধীরগতির কারণেই আবারও ভাঙন দেখা দিয়েছে। ফলে দ্বিতীয় দফায় ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। স্থানীয়রা বলছেন, এবার হাওরে সদ্য রোপণ করা আমন ধানের বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া শাকসবজি ও বীজতলারও ব্যাপক ক্ষতি হতে পারে।

উল্লেখ্য,এর আগে, গত ৯ জুলাই রাতে একই বাঁধ ভেঙে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছিল। সে সময় মাছের ঘের, ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গিয়ে শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েন ওই এলাকার বাসিন্দারা। পরে পানি উন্নয়ন বোর্ড ৮২ লাখ টাকা ব্যয়ে বাঁধ মেরামতের কাজ শুরু করে। 

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, গতকালের বাঁধ ভাঙনে প্রাথমিক হিসাবে ১২৫ হেক্টর আউশ ধান, ২২ হেক্টর রোপা আমনের বীজতলা এবং ২৫ হেক্টর শাকসবজির ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় এক হাজার কৃষক রোপা আমন ধান চাষ করেছিলেন। তারাও ক্ষতিগ্রস্ত হবেন। তবে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। পানি কমে গেলে ক্ষতির পরিমাণ আরও স্পষ্ট হবে।

এ বিষয়ে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ভারতের ত্রিপুরায় প্রচুর বৃষ্টিপাতের কারণে প্রবল বেগে পানি প্রবেশ করে। অল্প সময়ের মধ্যেই খোয়াই নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় বাঁধটি ভেঙে গেছে। পানি কমলে দ্রুত সময়ের মধ্যে বাঁধ মেরামতের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘এখন পানি অনেকটাই কমে গেছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

1

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

2

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

3

২ শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

4

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

5

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

6

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

7

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

কাজ না হওয়ায় ফেরত গেল খাল খননের ২ কোটি ৪৮ লাখ টাকা

10

কৃষি খাতে স্থবিরতা

11

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

12

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

13

‘দেশীয় বালাইনাশক শিল্পে টিকে থাকতে কাঁচামালে ৫৮ শতাংশ শুল্ক

14

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

15

বাগেরহাটে অসময়ে লাউ চাষে কৃষকদের ভাগ্য বদল

16

পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে-কৃষি, মৎস্

17

পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করছে প্রতিবন্ধী শরিফুল

18

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

19

পাহাড়ে হাতির অভয়াশ্রম

20