কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

কৃষি সময় ডেস্কঃ মোটরযানে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহারের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিআরটিএর পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এর বিধি-৮১ অনুযায়ী জরুরি সেবা প্রদানকারী যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন বা হুটার ব্যবহার করা যাবে না।

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা উদ্ধারকাজে নিয়োজিত যান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

এসব বিশেষ যান ব্যতীত সাধারণ যানবাহনে পরপর বিভিন্ন সুর প্রদানকারী বহুমুখী হর্ন, তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ তৈরি করেÑএমন যেকোনো অননুমোদিত হর্ন ও যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন বা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

সংস্থাটি জানায়, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ও অননুমোদিত হর্ন ব্যবহার মারাত্মক গণ-উপদ্রবের সৃষ্টি করছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ধরনের হর্ন সাধারণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর পাশাপাশি চালকদের বেপরোয়া ও অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে। ফলে সড়ক দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি তৈরি হয়।

আইন অমান্য করে যানবাহনে অননুমোদিত হর্ন বা শব্দযন্ত্র ব্যবহার অব্যাহত রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতেও শিবিরের ভূমিধ্বস জয়

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

3

বগুড়ায় যানবাহন থেকে খোলা হলো হাইড্রোলিক হর্ন

4

বাধ্যতামূলক অবসরে সচিব মিয়ান কৃষিতে রেখে গেছেন নিজস্ব বলয়

5

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

6

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

7

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

8

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

9

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে আসছে ইটিপি ব্যবস্থা

10

সিলিকাযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে শহর থেকে গ্রামে

11

গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : এমপি সেলিম রেজা

12

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

13

যে কলেজে দেয়া হয় বাধ্যতামূলক কৃষি প্রশিক্ষণ

14

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

15

দুর্বৃত্ত কেটে দিলো কৃষকের ৮শ’পেঁপে গাছ

16

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

17

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

18

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20