কৃষি সময়
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদণ্ড

কৃষি সময় ডেস্কঃ 
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক ২৮ জেলের মধ্যে ২৪ জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

এ সময় জেলেদের হেফাজতে থাকা এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১৫ কেজি মা ইলিশ ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
 হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

 সোমবার দিনভর মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে হাইমচর উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, নীলকমল নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় কোস্টগার্ড যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

উপজেলা প্রশাসন জানায়, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে একদল জেলে নদীতে মাছ ধরছিল। এমন খবর পেয়ে টাস্কফোর্স নদীজুড়ে ঝটিকা অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জেলেকে কারাদণ্ড দেওয়া হয় এবং অপ্রাপ্তবয়স্ক চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে জব্দে এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছ ধরার ৬টি নৌকা কোস্টগার্ড হেফাজতে এবং জব্দ ১৫ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

1

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

2

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

3

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

4

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন

5

আদালতে সশরীরে হাজির মহিষ

6

কানসাট আম বাজার এখনো জমজমাট

7

বিষক্রিয়ায় দুই মহিষের মৃত্যু

8

কৃষিসহ উৎপাদনশীল খাতে ৪১ হাজার কোটি টাকার তহবিল চুক্তি

9

জমে উঠেছে পলো উৎসব

10

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

13

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

14

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

15

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

16

রংপুরে সম্ভাবনা দেখাচ্ছে নীল চাষাবাদ

17

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

18

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20