কৃষি সময়
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার পাচারের অভিযোগে ডিলারকে জরিমানা

কৃষি সময় ডেস্কঃ 
ফরিদপুরে সার পাচারের সময় ২৪ বস্তা সারসহ একটি নসিমন আটক করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট বিসিআইসি সার ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কানাইপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তের নকুলহাটি বাজারস্থ দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা বিক্রেতা ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হয়। তবে পরবর্তীতে নির্ধারিত গন্তব্য গোড়দিয়ার পরিবর্তে সারগুলো কানাইপুরের দিকে পরিবহন করা হচ্ছে এমন তথ্য পাওয়া গেলে বিষয়টি যাচাইয়ে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ২৪ বস্তা সারসহ নসিমনটি আটক করা হয়। এ সময় চালক এরশাদের কাছে সার পরিবহনের সংশ্লিষ্ট কোনো রশিদ পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট ডিলারকে জিজ্ঞাসাবাদ করা হলে তার বক্তব্যে অসংগতি পরিলক্ষিত হয়। এ ঘটনায় সার ব্যবস্থাপনা আইনে বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সংস্কৃতিম

1

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

2

গরুর খামারে স্বাবলম্বী তৌহিদুল

3

বন্যায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের কাজ শুরু হয়েছে-অর্থমন্ত্রী

4

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

5

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সারাদেশে মাছ অবমুক্ত কার্যক্রম চলছ

6

পশুপাখির প্রতি শরীফের ভালোবাসা

7

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

8

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

9

ডিলারদের সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বিএফএ’র সর্ত

10

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা

11

সিলেট সীমান্তে ৯০ লাখ টাকার চোরাইপণ্য আটক

12

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে-- মৎস্য ও প্র

13

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বারোপ

14

৫দিন বৃষ্টিপাতের আভাস

15

সরকারি হচ্ছে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজ

16

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

17

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

18

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

19

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

20