কৃষি সময়
প্রকাশ : Apr 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিগত সরকারের সময়ে নিয়োগ পাওয়া ডিলারদের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধে সংসদ চাইলে বর্তমান ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা নেবে সরকার।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দেওয়া চিফ হুইপ নুরুল ইসলামের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রশ্ন-উত্তরের শেষ পর্যায়ে ফ্লোর নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, বর্তমানে রেশনিং ও সার বিতরণের দায়িত্বে থাকা ডিলাররা সাধারণ মানুষকে হয়রানি করছেন এবং বাজারে কৃত্রিম সংকট (আর্টিফিশিয়াল ক্রাইসিস) তৈরির চেষ্টা করছেন। কৃষকরা যেন ন্যায্যমূল্যে সার পায় এবং ‘ফ্যাসিস্টরা’ যেন বিতাড়িত হয়, সেজন্য পুরাতন ডিলার নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

চিফ হুইপের এই বক্তব্যের সময় উপস্থিত সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সেটিকে স্বাগত জানান। এরপর স্পিকারের অনুমতি নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন বক্তব্যটি উপস্থাপন করেন তখন আমি খেয়াল করেছি মোটামুটি পুরো সংসদ বিষয়টিকে ওয়েলকাম (স্বাগত) করেছেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এ ব্যাপারে যদি পুরো সংসদের সম্মতি থাকে, তবে নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আউশের উৎপাদন বাড়াচ্ছে ব্রি ধান-৯৮

1

কাজে আসছে না কোটি টাকার ডাস্টবিন

2

মুখী কচুতে কৃষকের মুখে হাসি

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

5

ঢাকার বর্জ্য না পুড়িয়েই বিদ্যুৎসহ বহুমুখী পণ্য উৎপাদনের মেগা

6

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

7

১৩ ঘোড়া জবাই ৯ জনের কারাদণ্ড

8

বাগান সৃজনের নামে কাটা হচ্ছে গাছ

9

ইউজিসিতে নতুন তিন সদস্য

10

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

11

কেঁচো সারে ভাগ্য বদল

12

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

13

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

14

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

15

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

16

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

17

৩ শ’বস্তা সার সহ আটক ১

18

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

19

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

20