কৃষি সময়
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমস্যায় ধুঁকছে ফেনী হর্টিকালচার সেন্টার

ফেনী সংবাদদাতাঃ 
জনবল সংকট, জলাবদ্ধতা, মাটির ঘাটতি ও অবকাঠামোগত নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে ফেনীর পাঁচগাছিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী হর্টিকালচার সেন্টারটি। বর্তমানে তীব্র । এতে চারা উৎপাদন ব্যবহত হচ্ছে। ফলে এখান থেকে সেবা বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। 

জানা যায়,এই সেন্টারে ১৬ জন শ্রমিক পদায়নের অনুমোদন থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন। এছাড়া চারজন গার্ডের জায়গায় তিনটি পদই দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। ফলে এই সীমিত জনবল দিয়ে সেন্টারের বিশাল এলাকা জুড়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এছাড়াও বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সেন্টারের ভিতর দেখা দিচ্ছে জলাবদ্ধতা। নিচু ভিটেতে দীর্ঘক্ষণ পানি জমে থাকায় মাটিতে ‘কচরা’ ধরে নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণাগুণ। ফলে বিভিন্ন ধরনের মানসম্মত চারা উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বৃষ্টির পানিতে অনেক সময় উৎপাদিত চারাও নষ্ট হয়ে যাচ্ছে।
 এছাড়া চারা ও বীজ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় শেড এবং ভালো মাটির চরম সংকট রয়েছে কেন্দ্রটিতে। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে কাঙ্ক্ষিত পরিমাণে চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টদের মতে, দ্রুত সময়ে শূন্য পদে জনবল নিয়োগ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা, অভ্যন্তরীণ সড়ক সংস্কার এবং প্রয়োজনীয় শেডসহ অবকাঠামো নির্মাণ করা গেলে কেন্দ্রটি থেকে চারা উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। এতে ফেনী অঞ্চলের কৃষকদের চাহিদা মেটানোর পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বহুলাংশে বৃদ্ধি পাবে।

এ বিষয়ে ফেনী হর্টিকালচার সেন্টারের উপপরিচালক নয়ন মনি সূত্রধর জানান, "তীব্র শ্রমিক সংকটের কারণে বাইরের থেকে বেশি দামে দৈনিক হাজিরায় শ্রমিক এনে কাজ করাতে হচ্ছে। এতে সেন্টারের আয়-ব্যয়ের ভারসাম্যে নেতিবাচক প্রভাব পড়ছে। শ্রমিক সংকটের পাশাপাশি মাটি সংকটও একটি বড় সমস্যা। সেন্টারের কিছু বিটি নিচু হওয়ায় বৃষ্টির পানি জমে মাটিতে কচরা ধরে যায়, যা উৎপাদনে ব্যাঘাত ঘটায়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

3

কচুরিপানায় আটকা কৃষকের ভাগ্য

4

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

5

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

6

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

7

সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের

8

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

9

শাপলা ফুলে জীবিকা নির্বাহ

10

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

11

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

12

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

13

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

14

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

15

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

16

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

17

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

18

বরই বাগানে মোসলেমের কোটি টাকার বাণিজ্যে

19

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

20