কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে ৭টি শিয়াল হত্যা করে তার মাংস ভাগ করে নেয়ার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বরিশালের মহানগর বিচারিক হাকিম মিরাজুল ইসলাম রাসেল সোমবার এই নির্দেশ দেন। 

আদালতের বেঞ্চ সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন । ১২ জুলাই বরিশাল মূখ্য মহানগর হাকিম বিচারিক আদালতে  সদর রেঞ্জ কর্মকতা বাদী হয়ে ওই অভিযোগ দায়ের করেন।

আদালত শুনানি শেষে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেওয়ার আদেশ দেন। অবৈধভাবে বন্যপ্রাণী হত্যার অভিযোগ এনে মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ হারিছ, কামাল খলিফা ও জামাল খলিফা। 

মামলার উল্লেখ করা হয়, গত ৮ জুলাই নগরীর মহম্মদ খোলা এলাকায় সাতটি শিয়াল হত্যা, মাংস ভাগাভাগি ও খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শিয়াল হত্যার আলামত, রক্তের দাগ ও আগুনে পোড়ানোর চিহ্ন পান। 

বাদী আরিফুর রহমান বলেছেন, ঘটনাটি তদন্তে অভিযুক্তদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে নিরাপদ চিংড়ি উৎপাদন নিশ্চিত

1

বাগানে ঝুলছে কল্যাণভোগ আম

2

উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে-মৎস্য ও প্রাণিসম্

3

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

4

অস্তিত্ব সংকটে বাঁশশিল্পের ঐতিহ্য

5

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

6

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

7

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

8

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

9

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

10

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

11

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

12

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

13

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

14

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

15

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

16

বন্যাকবলিত পশুর সেবায় ছুটছেন ফেরদৌসী

17

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

18

খরচ ও ভর্তুকি কমাতে ন্যানো সারের দিকে ঝুঁকছে সরকার

19

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

20