কৃষি সময়
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জে ২৮টি গরু ও একটি স্টিলের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯ জুলাই) ভোররাতে বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ মধ্যনগর উপজেলার বাঙালভিটা বিওপির বিজিবি সদস্যরা বাকাতলা এলাকা থেকে এসব গরু ও নৌকা আটক করেন। ভারত থেকে চোরাচালানের মাধ্যমে এসব গরু আনা হচ্ছিল। 

জানা যায়, গরু গুলো একটি স্টিলবডি নৌকায় করে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুগুলো উদ্ধার ও নৌকাটি জব্দ করেন।

আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ ৩০ হাজার টাকা। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধার করা গরুগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে (কাস্টমস) জমা দেওয়া হয়েছে। 

কৃ/স/জয়



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

1

নরসিংদীতে লটকনের বাম্পার ফলণে চাষিদের মুখে হাসি

2

সমন্বিত কৃষি খামারে সফল হুমায়ুন

3

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

4

তরমুজ চাষে নুর উদ্দিনের সাফল্য

5

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

6

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

7

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

8

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

9

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

10

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

11

বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন

12

আউশের ভাল ফলনেও ক্ষতিগ্রস্থ কৃষক

13

গাছ লাগানোই যার নেশা

14

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

15

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

16

পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

17

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

18

ফরিদপুরে ৫শ’কোটির পেঁয়াজ বীজ উৎপাদন

19

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

20