কৃষি সময়
প্রকাশ : Aug 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

কৃষি সময় ডেস্কঃ
শিকারীর হাত থেকে রক্ষা পেয়েছে অর্ধ শতাধিক ঘুঘু। ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ঘুঘুগুলোকে আটক করা হয়েছিলো। 

বুধবার বিকেলে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের মমিন খার হাটে পাখিগুলো মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুর্গম ধোলাই চরে দীর্ঘদিন ধরে একটি চক্র নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পেতে ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির বন্য পাখি শিকার করে আসছে। পদ্মার দুর্গম চর হওয়ায় নির্বিঘ্নে পাখি শিকার করে আশপাশের বিভিন্ন হাটে বিক্রি করছিল তারা।

 বুধবার বিকেলে মাসুদ নামের এক পাখি শিকারি মমিন খার হাটে প্রায় ৬০টি ঘুঘু বিক্রির জন্য নিয়ে আসেন। প্রতি জোড়া ১০০ টাকা দরে বেশ কয়েকটি পাখি বিক্রিও করেন তিনি।

বিষয়টি স্থানীয় এক সংবাদকর্মী প্রশাসনকে অবগত করেন। খবর পেয়ে প্রশাসনের লোকজনের উপস্থিতিতে শিকারি খাঁচায় থাকা প্রায় অর্ধশতাধিক ঘুঘু পাখি সবার সামনে মুক্ত করে দেন। 

এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, পাখি ও বন্যপ্রাণী শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। সচেতন নাগরিকরা এ ধরনের শিকারিদের শনাক্ত করে প্রশাসনকে খবর দিলে দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ও পাখি শিকারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

1

২৮ ভারতীয় গরু জব্দ

2

ফুলবাড়ীতে মাল্টার বাম্পার ফলন

3

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

4

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ: মৎস্য

5

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

6

বেদখল চট্টগ্রমের ৫৫ হাজার একর বনভূমি

7

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

8

ধানক্ষেত জ্বালিয়ে দিল দুর্বৃত্তরা

9

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

10

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

11

গৌরীপুরে ৪ টন নকল সার জব্দ

12

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

13

ক্ষুদ্র টিস্যু থেকেই উৎপাদন হচ্ছে রোগমুক্ত চারা

14

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

15

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

16

বজ্রপাতে খামারির মৃত্যু

17

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

18

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

19

পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করছে প্রতিবন্ধী শরিফুল

20