কৃষি সময়
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ গরু থেকে ৬৫ গরুর মালিক হারুন

বরিশাল প্রতিনিধিঃ বরিশালে গবাদিপশুর খামার করে ব্যাপক সফলতা পেয়েছেন মো.হারুনার রশিদ নামে এক উদ্যোক্তা। তিনি ১০ টি গরু নিয়ে খামার করে এখন ৬৫ টি গরুর মালিক হয়েছেন। প্রতিদিন তার খামারের গাভী থেকে বিক্রি করেন ২২০ লিটার দুধ। এর মাধ্যমে মোটা অংকের টাকা আয় করে সফল খামারী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি তার খামারে কর্মসংস্থান হয়েছে ১০ জন কর্মচারীর। হারুনার রশিদের বাড়ি জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামে।

জানা যায়,হারুনার রশিদ ২০১০ সালে মাত্র ১০টি পশু নিয়ে গবাদিপশুর খামারের যাত্রা শুরু করেন। পরিশ্রম,মেধা দিয়ে তিনি গত দেড় দশকে এখন গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। এখন তার খামারে ৬৫টি গরু রয়েছে। এর মধ্যে ৪০টি গাভী রয়েছে। এই গাভী থেকে প্রতিদিন দুই বেলা ২২০ কেজি দুধ উৎপাদন হয়। ১০ জন স্থানীয় কর্মচারী এসব গরু দেখাশোনা করেন। এই খামারের দুধের মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দূর-দূরান্ত থেকেও ক্রেতারা এখানে ছুটে আসেন। পাশাপাশি পশু মোটাতাজা করা হচ্ছে। এই খামার থেকে প্রতি বছর তিনি মোটা ংকের টাকা আয় করছেন। 

হারুন সাফল্যর স্বীকৃতি হিসেবে তিনি ২০২১ সালে ‘বাংলাদেশ ডেইরি আইকন’ তালিকায় দেশের সেরা ১০ জনের মধ্যে স্থান পান। বরিশাল বিভাগের সেরা খামারি হিসেবেও তিনি পুরস্কৃত হয়েছেন। 

খামারের কর্মচারী জামাল বলেন, ‘আগে বেকার ছিলাম। গত ৫ বছর ধরে এখানে কাজ করছি। বেতন যা পাই, তা দিয়ে পরিবার নিয়ে বেশ ভালোই চলছে।’

ঘারুনার রশিদ জানান,ঢাকার তিতুমীর কলেজ থেকে স্নাতক শেষ করেন। ছাত্রজীবন থেকেই তিনি স্বপ্ন দেখতেন নিজের পায়ে দাঁড়ানোর। সেই চিন্তায় ডেইরী খামার করেন। ‘শুরুতে লাভ না হলেও ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছি। এখন আমি বেশ ভালো অবস্থানে আছি। 

বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান জানান, জেলার দুধের চাহিদার প্রায় ৭৮-৭৯ শতাংশ এখন স্থানীয় খামারিরাই পূরণ করছেন। অর রশিদের মতো উদ্যোক্তাদের আমরা নিয়মিত পরামর্শ ও সরকারি ভ্যাকসিন দিয়ে সহযোগিতা করি। একদিনে কোনো খামার বড় হয় না, আধুনিক পদ্ধতি ও ধৈর্যের কারণেই আজ হারুন সফল।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের জালে ধরা এক মণের কাতলা

1

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

2

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

3

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

4

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

5

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

6

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

7

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

8

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

9

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য স

10

জলবায়ু প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর টিকে থাকা কঠিন

11

হরিণের মাংস সহ আটক এক

12

নাটোরে ৪শ’ শালিক হত্যায় মামলা দায়ের

13

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

14

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

15

নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

16

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

17

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

18

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

19

পলিটানেলে তরমুজ চাষে সাফল্য

20