কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

কৃষি সময় ডেস্কঃ পটুয়াখালীতে জেলেদের জালে ৫৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি তবল মাছ ধরা পড়েছে। 

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। 

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরে আনা হলে সেটি দেখতে ভিড় করেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী মহিপুর মৎস্য বন্দরের খোলা বাজারে ডাকের মাধ্যমে মাছটি ৩৬ হাজার টাকায় কিনে নেন । মাছটির দাম পড়েছে ৬৬৭ টাকা কেজি। 

জানা যায়, এফবি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছটি ধরা পড়ে। পরে ট্রলারটি মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে আসে। সেখানে আখি ফিশ ও তহুরা ফিশ নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে মাছটি নিলামে তোলা হয়। 

কুয়াকাটা ও আশপাশের এলাকায় এ মাছ তবলি, বগা বা খাঁদিয়া নামেও পরিচিত। সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত হওয়ায় বাজারে এ মাছের চাহিদা রয়েছে।
তবল মাছ সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায়। তবে এত বড় আকৃতির তবল মাছ খুব একটা ধরা পড়ে না। ৫৪ কেজি ওজনের মাছটি বন্দরে আনার পর তাই এটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলের জালে ধরা পড়া মাছটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি মূল্যবান সামুদ্রিক মাছ। এ মাছ আকারে বেশ বড় হয় এবং এর অর্থনৈতিক গুরুত্বও রয়েছে। ভবিষ্যতে এ ধরনের মাছ বেশি ধরা পড়লে জেলেরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্যবিজ্ঞান শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে ‘ইয়ং ফিশারিজ স্টুডে

1

আগাম আমন ধান কাটা শুরু

2

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

3

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

4

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

5

বগুড়ায় মাছের উৎপাদন বেড়েছে

6

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

7

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

8

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

9

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

10

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

11

পদ্মায় বৈদ্যুতিক শক নিয়ে মাছ নিধন

12

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

13

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

14

পাহাড়ে হাতির অভয়াশ্রম

15

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

16

উন্মুক্ত স্থানে বর্জ্যের ভাগাড়ে অতিষ্ঠ মানুষ

17

সার নিয়ে হার্ডলাইনে সরকার

18

বরিশালে মৎস্য কেন্দ্র তিন দশক ধরে অচল

19

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

20