কৃষি সময়
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

কৃষি সময় ডেস্কঃ 
বরগুনার অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।

 পাথরঘাটা উপজেলায় কোস্টগার্ড সদস্যরা বনবিভাগ সদস্যদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন। পরে পাথারঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটক ওই যুবককে সামারি ট্রায়াল পরিচালনার মাধ্যমে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বিষয়টি নিশ্চিত করেন।
দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী এলাকার মো. মুনসুর আলীর ছেলে।

জানা যায়, পাথরঘাটায় একটি চক্র হরিণ শিকার ও মাংস পাচার করছেন, এমন তথ্য জানতে পেরে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে কোস্টগার্ড সদস্যরা বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে ওই দিন রাত দুইটার দিকে বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে পাথরঘাটার দক্ষিণ চরদোয়ানী কালিয়ার খাল নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। 

এ সময় ওই এলাকায় একটি কাঠের নৌকায় তল্লাশি করলে প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া, ১টি মাথা উদ্ধার করে জব্দ করা হয়। পরে চোরাচালান কাজে ব্যবহৃত ওই কাঠের নৌকাটিসহ এ ঘটনায় জড়িত মো. ইব্রাহিমকে আটক করে কোস্টগার্ড। পরবর্তীতে পাথারঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পনির শেখ সামারি ট্রায়াল পরিচালনা করে আটক ইব্রাহিমকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে চামড়াগুলো বনবিভাগকে সংরক্ষণ করার আদেশ দেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ বছরের পুরোনো সবজি হাট

1

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

2

রফতানিমুখী বাণিজ্যিক কৃষি : উন্নয়ন এবং চ্যালেঞ্জ

3

জলাবদ্ধতায় বিপর্যস্ত জামালপুর হর্টিকালচার

4

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

5

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

6

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

7

দুইযুগ ধরে তালবীজ লাগান আজাদ

8

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

9

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

10

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

11

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

12

নারকেলের ছোবড়ায় ভাগ্য বদল

13

পবিপ্রবি শিক্ষার্থীদের বাস ভাসা মওকুফ

14

গ্রামের বাজারে প্রতিদিন বেচাকেনা ৩০০ মণ করলা

15

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

18

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

19

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

20