কৃষি সময়
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

খাদ্য নিরাপত্তা পুষ্টি নিশ্চিতকরণে এফপিএমসি সভার সিদ্ধান্ত

 

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র অতি-দরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি করে মাসে মোট .৯০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। এছাড়া, অপুষ্টি নিরসন জনগণের পুষ্টি নিরাপত্তা জোরদারে এই কর্মসূচির আওতায় মোট ৩০০টি উপজেলায় ০৬ টি ভিটামিন খনিজসমৃদ্ধ পুষ্টিচাল (Fortified Rice) বিতরণ করা হবে।

 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটি (এফপিএমসি)-এর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমদ, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত পাঁচ অর্থবছরে সরকারি খাতে গড়ে ৩২.৩২ লাখ মেট্রিক টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৫.০৮ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। খাদ্যশস্যের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বৃদ্ধি পাওয়াতে সরকারি খাদ্যশস্যের নিরাপত্তা মজুতের পরিমাণ বিদ্যমান ১৩ লাখ মেট্রিক টন থেকে বৃদ্ধি করে স্বাভাবিক সময়ে ১৪ লাখ মেট্রিক টন এবং দুর্যোগকালীন সময়ে ১৫ লাখ মেট্রিক টন নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, জরুরি পরিস্থিতি এবং যোগাযোগ ব্যবস্থার সাময়িক বিঘ্নের সময় দুর্গম পার্বত্য অঞ্চলে দ্রুত নির্বিঘ্নে খাদ্যশস্য সংরক্ষণ সরবরাহ নিশ্চিত করতে ০৩টি পার্বত্য জেলায় নতুন খাদ্য গুদাম নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।এছাড়াও ২০৩০ সালের মধ্যে বর্তমান খাদ্যশস্য মজুদ সক্ষমতা ৩০ লাখ মেট্রিক টন বৃদ্ধি করার বিষয়ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

1

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

2

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

3

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

4

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

5

অভ্যন্তরীণ চাহিদা মিটেছে, এবার বাড়াতে হবে রপ্তানি-মৎস্য ও প্

6

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

7

সরু চাল উৎপাদনে ধস নেমেছে

8

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

9

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

10

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

11

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

12

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

13

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

14

নেপালের পর্য টন নগরী পোখারার রাস্তার মোড়ে মোড়ে ফল বিক্রেতা প

15

শত বছর ধরে বসছে ভাসমান সবজির হাট

16

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

19

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

20