কৃষি সময়
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের বিখ্যাত দুলাল চন্দ্র ভড়ের নকল তালমিছরি। শহরের বৃন্দাবনপাড়া এলাকায় ‘পূজা মিছরি ঘর’ নামের একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে এটি তৈরি হচ্ছিল। এ অপরাধে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন। 

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন, র‌্যাব-১২ ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন।

জানা যায়, র‌্যাবের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালানো হয়। সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শুধু চিনি দিয়ে নকল তালমিছরি এবং বাতাসাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী তৈরি করা হচ্ছে। কারখানার ভেতরে মাছি ও আরশোলাসহ বিভিন্ন পোকা-মাকড়ের উপস্থিতির মধ্যেই পুরোনো মিছরি গলিয়ে পুনরায় রিফাইন করা হচ্ছিল। এছাড়া ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে ভারতের দুলাল চন্দ্র ভড়ের নকল মোড়ক ব্যবহার করে এসব ভেজাল পণ্য বাজারে সরবরাহ করা হচ্ছিল।

অভিযান চলাকালে কারখানা থেকে প্রায় দুই ড্রাম ভেজাল মিছরি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এসময় অপরাধ স্বীকার করায় কারখানার মালিক সুমা সরকারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, ‘অত্যন্ত নোংরা পরিবেশে ক্ষতিকর উপাদান দিয়ে এই মিছরি তৈরি করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে এই জরিমানা করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১১ মার্চ একই কারখানায় অভিযান চালিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। সেসময় নিষিদ্ধ টেঙ্টাইল রং ও রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

1

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

2

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

5

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

6

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

7

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

10

হিমাগার ভাড়া না কমালে আলুচাষী ও ব্যবসায়ীদেও আন্দোলনের হুঁশিয়

11

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

12

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

13

সবজির গ্রাম মীরের বাড়ি

14

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

15

পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

16

কৃষি খাতে স্থবিরতা

17

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদ

18

নকল মধু তৈরি,লাখ টাকা জরিমানা

19

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

20