কৃষি সময়
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

চাঁদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে চাঁদপুরে পড়ে উঠেছে ব্যতিক্রমী এক মাছের সংগ্রহশালা। যেখানে রয়েছে বিলুপ্তপ্রায়, দুর্লভ ও গবেষণার জন্য গুরুত্বপূর্ণ নানা প্রজাতির মাছ। এখানে ইলিশ সহ তিন শতাধিক মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। যা নতুন প্রজন্মকে দেশের মৎস্যসম্পদ সম্পকে জানার সুযোগ তৈরি কওে দিচ্ছে। 

জানা যায়, চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকায় ১৯৬২ সালে প্রথমবারের মতো এই ফিশ মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। সে সময় মৎস্য বিভাগের পরিচালক মো. ইউসুফ আলী এবং কর্মকর্তা এ কে আতাউর রহমান দেশের বিভিন্ন নদনদী ও জলাশয় থেকে নানা প্রজাতির মাছ সংগ্রহ ও সংরক্ষণের কাজ শুরু করেন। পরে সেই সংগ্রহ আরও সমৃদ্ধ হতে থাকে এবং ধীরে ধীরে এটি একটি পূর্ণাঙ্গ ফিশ মিউজিয়ামে রূপ নেয়।

এই সংগ্রহশালাকে আধুনিক রূপ দিতে ২০২৩ সালে নতুন করে মিউজিয়ামটির সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হয়। বর্তমানে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ৩২৫টি বড় ও ছোট জার। প্রতিটি জারে কেমিক্যালের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজপ্রাণী।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদীকেন্দ্রের ইলিশ ভবনের নিচতলায় গড়ে তোলা হয়েছে এই ফিশ মিউজিয়াম। দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত না হলেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মৎস্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত এখানে এসে মাছের বিভিন্ন প্রজাতি সম্পর্কে জানছেন এবং গবেষণামূলক তথ্য সংগ্রহ করছেন।

ইলিশের শহর চাঁদপুরে গড়ে ওঠা এই অনন্য মিউজিয়াম ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের মৎস্যসম্পদের ইতিহাস ও বৈচিত্র্য তুলে ধরছে নীরবে। এই ফিশ মিউজিয়াম শুধু একটি সংগ্রহশালা নয়; বরং দেশের নদী ও সামুদ্রিক জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ দলিল।
মিউজিয়ামে সংরক্ষিত মাছগুলোর মধ্যে রয়েছে বিলুপ্তপ্রায় মহাশোল, বিরল প্রজাতির জইয়া মাছ, রানী মাছ, গারুয়া, তারা বাইম, মধু পাবদাসহ অসংখ্য দেশীয় প্রজাতির মাছ। এ ছাড়া সমুদ্রের হাঙর মাছ, ঝিনুক, বামশ মাছ, ইলিশ এবং বিভিন্ন মাছের ডিমও সংরক্ষণ করা হয়েছে বিশেষ পদ্ধতিতে।

এ বিষয়ে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ জানালেন, বর্তমানে ফিশ মিউজিয়ামে ছোট-বড় মিলিয়ে ৩২৫টি জারে বিভিন্ন মাছ সংরক্ষিত রয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে যারা ফিশারিজ বিষয়ে পড়াশোনা করছেন, তারা নিয়মিত এখানে আসেন। বাস্তবে মাছের বিভিন্ন প্রজাতি দেখে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারছেন এবং গবেষণার প্রতি আগ্রহী হচ্ছেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুড়ার পাটকাঠি যাচ্ছে বিভিন্ন জেলায়

1

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

2

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

3

আনসার ভিডিপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

4

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

5

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

6

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

7

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

8

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

9

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

10

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

11

মাগুরায় কৃষকের কলাগাছ কেটেছে দৃর্বৃত্তরা

12

সুন্দরবনে অর্থ সংকটে বন্ধ হচ্ছে নানা প্রকল্প

13

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

14

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

15

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

16

আট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

17

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

18

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

19

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু

20