কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

কৃষি সময় ডেস্কঃ  
নওগাঁর রাণীনগরে কৃষকের কাছে সরকারি মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার অভিযোগে তিনজন সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

তিনি জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছেÑ কৃষকদের এমন অভিযোগ এবং গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার, আব্দুল হান্নানকে ৬ হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

1

পাকিস্তানে আনারস রপ্তানির অনুমোদন

2

বাঁশের পণ্য বিশ্ববাজারে পাঠাতে চান হাজীমুল

3

বাঘের হামলায় স্বামীহারা ৩১ পরিবার পেল ছাগল

4

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

5

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

6

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

7

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

8

লোনাপানিতে নষ্ট হচ্ছে আমন খেত

9

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

10

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

11

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

12

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

13

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তিন মন্ত্রী

14

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

15

বিলুপ্তির পথে গরু-লাঙ্গলের চাষাবাদ

16

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

17

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

18

আদিবাসী নারীরা কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন

19

জাল-মাছসহ ১৭ জেলে আটক

20