কৃষি সময়
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

খাগড়াছড়ি সংবাদদাতাঃ 
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ২৪টি গুইসাপ সহ এক নারীকে আটক করেছে বন বিভাগ। বুধবার শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় এ অভিযান চালিয়ে ৫টি বস্তায় বন্দি এসব গুইসাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ১৪টি মৃত এবং ১০টি জীবিত ছিল।

এ ঘটনায় প্রেমম্রাসো মারমা (৪৭) নামে এক নারীকে আটক করা হয়েছে। 

পরে জীবিত গুইসাপগুলো খাগড়াছড়ির আলুটিলা রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়। মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

আটক প্রেমম্রাসো মারমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বন বিভাগকে জানিয়েছেন, বারইয়ারহাট থেকে গুইসাপগুলো কিনে খাগড়াছড়িতে নিয়ে এসেছিলেন। স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে এগুলো আনা হয়। প্রতি কেজি গুইসাপ প্রায় ৪০০ টাকা দরে বিক্রি করা হয় বলেও তিনি জানান।

খবর পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সহকারী কমিশনার দুর্জয় গোস্বামী জানান, আটক নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বন বিভাগ বাদী হয়ে নিয়মিত মামলা করবে। উদ্ধার করা জীবিত গুইসাপগুলো অবমুক্ত করা হয়েছে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, উদ্ধার হওয়া গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। আটক নারীর বিরুদ্ধে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০২৬’ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

1

অবৈধভাবে ৬৩৬ বস্তা সার মজুত করায় বিক্রেতার কারাদণ্ড

2

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

3

মাচায় লাউ চাষে কৃষকের মুখে হাসি

4

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

5

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

6

হ্যাচিং এগ রপ্তানী শুরু

7

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

8

পেকুয়ায় পানের ভাল ফলনেও চাষিদের হাহাকার

9

৮ কোটির চিংড়ি ল্যাব অকার্যকর

10

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

11

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

12

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

13

সাভারে নৌকা বিক্রির ধুম

14

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

15

গাকৃবিতে ছয়টি হলে বৃক্ষরোপণ

16

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

17

ঋণের জালে বন্দি গুঠাইলের জেলেদের জীবন

18

এবার শাকসবজিতে মিলেছে ক্ষতিকর জিবাণু

19

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

20