কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গবাদিপশু নিয়ে বিপাকে মৌলভীবাজারের মানুষ

মৌলভীবাজার প্রতিনিধিঃ অতিবৃষ্টি আর বন্যায় গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছে মৌলভীবাজারে বন্যাকবলিত মানুষ। ইতোমধ্যে জেলার কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার প্রায় ২৮ ইউনিয়নে মানুষের বসতঘর ও চারণ ভূমি পানিতে ডুবে গেছে। এমন অবস্থায় এসব এলাকায় গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। খাদ্যের অভাবে অনেক গবাদিপশু অসুস্থ হয়ে পড়েছে। বন্যার পানি কমে আসলেও গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় অনেকে গরু বিক্রি করতেও পারছেন না। 

জেলার রাজনগর, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যার কিছুটা উন্নতি হয়েছে। বিস্তীর্ণ এলাকা কয়েকদিন পানিতে তলিয়ে থাকায় গোখাদ্য পঁচে নষ্ট হয়েছে। পশু চরানোর জায়গা না থাকায় অনেকেই উঁচু জায়গায় গবাদিপশু বেঁধে রেখেছেন। কোথাও কোথাও সড়কের ওপর বেঁধে রাখা হয়েছে। কেউ কেউ গবাদিপশুকে ধানের কুঁড়া খাওয়াচ্ছেন। এমন অবস্থায় বন্যাদুর্গত মানুষেরা সবচেয়ে বেশি গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন।

বন্যা কবলিতরা মানুষেরা জানান, দুর্যোগের পর থেকে টানা এক জায়গায় দাঁড়িয়ে আছে গবাদিপশুগুলো। এরমধ্যে অনেক পশু অসুস্থ হয়ে পড়েছে। দেখা দিয়েছে চরম গোখাদ্য সংকট। পানি কমলেও ঘাস ও গোখাদ্য পঁচে গেছে। গবাদিপশুকে শুধুমাত্র খড় ছাড়া আর কিছুই খাবার দেওয়া যাচ্ছে না।  

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাথমিকভাবে এ সেক্টরের ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি। দু’এক দিনের মধ্যে এর প্রতিবেদন পাওয়া যাবে। 

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের জরিফ মিয়া, বেলাল মিয়া বলেন, বন্যায় সারা এলাকা ডুবে গিয়েছিল। ৪ দিন ধরে গরুগুলো না খেয়ে আছে। গরুর জন্য কোনো ধরনের খাবার পাচ্ছি না। আমাদের ৮টি গরু আছে, এরমধ্যে দুটি গরু অসুস্থ হয়ে পড়েছে।

মৌলভীবাজার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান বলেন, মৌলভীবাজার বন্যা পরিস্থিতিতে মানুষের পাশাপাশি যাদের ঘরে গবাদিপশু আছে, তারা স্বাভাবিকভাবে একটু বেশি সংকটে পড়েছেন। জেলায় বন্যায় কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের দাম না থাকায় চাষীরা হতাশ

1

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

ভুল কীটনাশক প্রয়োগে ৭ বিঘা জমির ধান পচনের মুখে

4

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

5

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

6

জেলি মেশানো চিংড়ি জব্দ ব্যবসায়ীকে জরিমানা

7

তিন বিভাগে বন্যার শঙ্কা

8

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

9

হাটে হাটে নতুন পাটের দামে খুশি চাষিরা

10

দুম্বা পালনে রবিউলের সফলতা

11

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

12

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

13

আগাম শিমে বাড়তি লাভের আশা কৃষকদের

14

রাজশাহীতে সবজি চাষে ব্যস্ত কৃষক

15

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

16

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

17

নওগাঁয় আম বাগানে আনারস চাষাবাদ

18

পাচারকালে সার ও সিমেন্ট জব্দ

19

কাজীপুরে ১৩ জলাশয়ে ২৮৫ কেজি পোনা অবমুক্ত

20