কৃষি সময়
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩৪ বছর ধরে গাছ লাগাচ্ছেন ইমাম

ভোলা সংবাদদাতাঃ 
এক দুই বছর নয়। গত ৩৪ বছর ধরে ব্যক্তি উদ্যোগে বিভিন্ন সড়কের ধারে ফলদ ও ওষুধি গাছ লাগিয়ে চলেছেন এক মসজিদের ইমাম। নিজের সম্পদ বিক্রি আর সঞ্চয়ের টাকায় তিনি এই মহৎ কর্মকান্ড করে চলেছেন। ইতোমধ্যে তার লাগানো গাছে বিভিন্ন সড়কের দুই পাশে সবুজে ভরে উঠেছে। বৃক্ষপ্রেমী ওই মসজিদেও ইমামের নাম রেজাউল কিবরিয়া বাবুল। তিনি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা। এবং স্থানীয় জনতা বাজার-সংলগ্ন কালাপানিয়া বাইতুল মামুর জামে মসজিদের ইমাম। 

জানা যায়,এই বৃক্ষ প্রেমী ইমাম আগামী প্রজন্মের জন্য বিশুদ্ধ বাতাস ও আল্লাহকে রাজিখুশি করতে সদকায়ে জারিয়া হিসেবে বছরের পর বছর ধরে নিজ উদ্যোগে রাস্তার পাশে বিভিন্ন ধরনের ফলদ ও ওষুধিসহ নানা ধরনের গাছের চারা লাগিয়ে যাচ্ছেন । গাছের যোগান দিতে পৈতৃক সম্পত্তি বিক্রি করে তিনি নার্সারি গড়ে তুলেছেন। যেখানে চারা উৎপাদন করে বড় করে বিভিন্ন সড়কের ধারে লাগান। 

ইতোমধ্যে তিনি ওমরপুর গ্রামের বাউল সড়কের দুই পাশে সারি সারি তালগাছ লাগানোর মাধ্যমে একদিকে সড়কটিকে দিয়েছেন যেমন এক ভিন্ন রূপ। অন্যদিকে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করছে পথচারী থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে আসা মানুষকেও। দীর্ঘ ৩৪ বছর ধরে এভাবেই নিজ উদ্যোগে এই সড়কের দুই পাশে তালগাছ লাগিয়েছেন। তিনি গাছ লাগানো চালিয়ে যাচ্ছেন গ্রামটির আরও চারটি সড়কের দুই পাশে।

প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখন এই সড়কটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আকৃষ্ট করছে দূর-দূরান্তের মানুষকে। সারি সারি তালগাছের সৌন্দর্য দেখতে অনেকেই ছুটে আসছেন এখানে। কেউ গাছের কোমল ছায়ায় বসে সময় কাটাচ্ছেন, কেউ আপনজনদের সঙ্গে আড্ডা ও স্মৃতিচারণ করছেন। আবার অনেকেই মনোরম পরিবেশের ছবি ও ভিডিও ধারণ করে নিয়ে যাচ্ছেন স্মৃতি হিসেবে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু তালগাছ নয়, বিভিন্ন ফলদ ও ঔষধি গাছও লাগিয়ে চলেছেন তিনি। বছরের পর বছর পরিচর্যা ও যত্নে তার লাগানো গাছগুলো এখন বড় হয়ে ছড়িয়ে দিচ্ছে সবুজের ছায়া, নির্মল বাতাস। সেইসঙ্গে বজ্রপাত থেকে মানুষের প্রাণ রক্ষায় দাঁড়িয়ে আছে ঢাল হয়ে। একসময় সাধারণ একটি গ্রামীণ সড়ক থাকলেও বর্তমানে সারি সারি তালগাছের কারণে বদলে গেছে এর চিত্র। গাছের ছায়ায় স্বস্তি পাচ্ছেন পথচারী ও কৃষকরা। উপকৃত হচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। 

বৃক্ষপ্রেমী রেজাউল কিবরিয়া বাবুল জানান, মূলত পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ইহকাল ও পরকালে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশেই আমি প্রায় তিন যুগ ধরে ইমামতির পাশাপাশি রাস্তার পাশে নানা ধরনের বৃক্ষরোপণ করে আসছি। এ পর্যন্ত প্রায় ৫০-৬০ হাজার গাছের চারা লাগিয়েছি। গত বেশ কয়েকবছর ধরে বজ্রপাত বেশি হচ্ছে, তাই আগামীতে বজ্রপাত থেকে মানুষকে সুরক্ষা দিতে তালের বীজ ও চারা লাগানোর ওপর জোর দিয়েছি। মাঝেমধ্যে বন বিভাগ থেকে পরামর্শ নিই। আমি সদকায়ে জারিয়া হিসেবে গাছ লাগাই, গাছ লাগানোর কথা এবং উপকারের কথা আল্লাহ পবিত্র কুরআনেও বলেছেন। আল্লাহর রাসুলও গাছ লাগানোর প্রতি উদ্ধুদ্ধ করেছেন। 

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, ইমাম রেজাউল করিমর নিজস্ব উদ্যোগে চলা এ বৃক্ষরোপণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

1

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

2

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

3

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

4

মাদারীপুরের চরাঞ্চলে বাদামের বাম্পার ফলন

5

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার

6

মাছ সংকটে শুঁটকি চাতাল ফাঁকা

7

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

8

বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্র

9

ভোমরা বন্দর দিয়ে ৩১৩ কোটি টাকার টমেটো আমদানি

10

ইউটিউব দেখে ছাদে মুক্তা চাষ

11

২৮৮ বস্তা সার জব্দ

12

কচুরিপানায় আটকা কৃষকের ভাগ্য

13

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

14

ছাতকে চুন কারখানায় বিপন্ন পরিবেশ

15

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

16

ভেড়া পালনে আশিকের সাফল্য

17

ধানখেত থেকে অজগর উদ্ধার

18

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

19

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

20