কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলের জালে ধরা এক মণের কাতলা


ডেস্ক রিপোর্টঃ পদ্না নদীতে জেলের জালে ধরা পড়েছে এক মণ ওজনের একটি বিশাল কাতলা মাছ। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারার রয়টা পাথরঘাট এলাকায় মুরাদ নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ৪৬ হাজার টাকায় বিক্রি করা হয় বলে জানা গেছে। 

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে স্থানীয় জেলে মুরাদ প্রতিদিনের মতো মাছ শিকারের উদ্দেশ্যে জেলেদের নিয়ে পদ্মা নদীতে বেড়জাল ফেলেন। কয়েক ঘণ্টা জাল ফেলার পর বিকেল পাঁচটার দিকে জেলেরা জালে বড় একটা কিছুর অস্তিত্ব লক্ষ্য করেন। এক পর্যায়ে জাল কিনারায় উঠলে তারা দেখতে পান বিশালাকার কাতলা মাছ। 

জেলেরা জানান, এত বড়ো মাছ এর আগে তাদের জালে কোনদিনই উঠেনি। কাতলা মাছটির ওজন হয়েছে ৪০ কেজি। প্রতি কেজি ১১৫০ টাকা দরে মাছটির মোট দাম হয়েছে ৪৬ হাজার টাকা। ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন বন্ধু মিলে পরবর্তীতে মাছটি কিনে ভাগ করে নেন।  

এসময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করে। অধিকাংশই জানান,তাদের জীবদ্দশায় এত বড় মাছ এর আগে কখনো দেখেননি। এমনকি পদ্মা নদীর এই অংশে এত বড় মাছ ধরা পড়েছে কিনা তাদের জানা নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

1

শতবছরের খাল দখল উচ্ছেদ করল প্রশাসন

2

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

3

ঝিনাইদহে সারের ডিলার পয়েন্ট ঘেরাও

4

বেগুন চাষে মাঈনের সাফল্য

5

মজুত করা পেঁয়াজ পচনে দিশেহারা কৃষক

6

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হরিপাশা খাল

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

9

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

10

চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

11

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

12

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

13

সাতক্ষীরায় পুকুরে একসাথে মাছ-সবজি চাষ

14

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষ রোপন

15

ভেড়া পালনে আশিকের সাফল্য

16

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস আক্রমণ

17

৫০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

18

ট্রান্সফরমার চুরিতে বিপাকে কৃষক

19

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

20