কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যাপ্রাণীর রোপওয়ে নির্মাণ


মধুপুর প্রতিনিধিঃ বন্যাপ্রাণী পারাপারে মধুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বনাঞ্চল অংশে সড়কে ৫টি স্থানে রোপওয়ে নির্মাণ করা হয়েছে। বন বিভাগ এটি নির্মাণ করেছে। এটি নির্মাণের আগে এখান দিয়ে যাতাযাতের সময় প্রায়ই বন্যাপ্রাণী মারা যেত। 

এসব করিডরের মাধ্যমে বানরসহ অন্যান্য গাছে বসবাসকারী বন্যপ্রাণী মাটিতে না নেমেই নিরাপদে একপাশ থেকে অন্যপাশে চলাচল করতে পারবে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন বন্যপ্রাণীর প্রাণহানি কমবে, তেমনি বনাঞ্চলের প্রাকৃতিক বাস্তুতন্ত্র সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন বিভাগ জানায়, মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে মহাসড়ক নির্মাণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। খাদ্য সংগ্রহ ও আবাসস্থল পরিবর্তনের সময় গাছ থেকে নেমে সড়ক পার হতে গিয়ে অনেক প্রাণী দ্রুতগতির যানবাহনের চাপায় মারা যায়।

এই ঝুঁকি কমাতে তৈরি করা রোপওয়ে করিডরের মাধ্যমে বানর, কাঠবিড়ালি ও অন্যান্য বৃক্ষবাসী প্রাণী গাছ থেকে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারবে। এতে সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যুর হার কমবে বলে আশা করছে বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে নির্মাণ করা এসব রোপওয়ে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরো এলাকায় এ ধরনের নিরাপদ করিডর তৈরির উদ্যোগ নেওয়া হতে পারে।

পরিবেশবিদদের মতে, বনাঞ্চল-সংলগ্ন মহাসড়কগুলোতে এমন উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

1

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

2

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

3

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

4

৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

5

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

6

কুড়িগ্রামে সারের দাবীতে কৃষকদের হট্টগোল ভাঙচুর

7

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

8

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

9

লালমনিরহাটে ৪ লাখ ১২ হাজার টন ভুট্টা উৎপাদন

10

২ হাজার কেজি পলিথিন পুড়িয়ে ধ্বংস

11

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

12

বিশ্বজুড়ে গম উৎপাদন কমতে পারে

13

খালে বিষ প্রয়োগে বিপন্ন জীববৈচিত্র্য

14

বিভিন্ন দেশে রপ্তানী হচ্ছে জামের রস

15

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

16

ফসলি জমিতে অবৈধ সীসা তৈরির কারখানা

17

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

18

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

19

৬ হাজার কোটি টাকার রেনু-পোনা যাচ্ছে সারা দেশে

20