কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

কৃষি সময় ডেস্কঃ জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৫ হাজার ৪০০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ৮৩ পয়সা ধরে)।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলার। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। 

এর আগে গত অর্থবছরের শেষ মাস জুনে দেশে এসেছিল ২৮২ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয়।

এদিকে গত ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) ১২ মাসে দেশে বৈধ চ্যানেলে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৫৯ কোটি মার্কিন ডলার। তার আগের অর্থবছরে এ পরিমাণ ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫২৬ কোটি ডলার বা ১৭ দশমিক ৩ শতাংশ। বাংলাদেশের ইতিহাসে এক অর্থবছরে এত বেশি রেমিট্যান্স আগে কখনো আসেনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল খননে কৃষককের দুর্ভোগ অবসান

1

আগাম শিম চাষে লাভবান হচ্ছেন চাষিরা

2

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

3

বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে-পরিবেশ প্রতিমন্ত্র

4

১০ বছরে জমি কমেছে ২০ হাজার ৪১৪ হেক্টর

5

‘জলদাড়ি’র দুর্ভোগে হাজারও কৃষক

6

চলনবিলে পাখি শিকারের মহোৎসব

7

হাওরে ধরা পড়ছে রূপালী ইলিশ

8

মেঘনায় মিলল ১৬ কেজির কোরাল

9

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

10

পাট ছাড়িয়ে মজুরি দেয়া হচ্ছে পাটকাঠি

11

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

12

আট মাসের কাজ শেষ হয়নি চার বছরে

13

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

14

লালমনিরহাটে ৪ লাখ ১২ হাজার টন ভুট্টা উৎপাদন

15

২৮ ভারতীয় গরু জব্দ

16

কৃষকের ৩০ শতক জমির পটল গাছ কর্তন

17

কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ

18

পাহাড়ে মাল্টা চাষাবাদে লাভবান হচ্ছে কৃষকরা

19

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

20