কৃষি সময়
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

রাজশাহী প্রতিনিধিঃ বাণিজ্যিকভাবে বেদানা চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার শিবলি সাদিক শুভ। তার বাড়ী উপজেলার হলিদাগাছী মধ্যপাড়া গ্রামে। চাকরির পিছনে না ছুটে তিনি গড়ে তুলেছেন বিশাল বেদানা বাগান। আর এটিই এখন তার ভাঘ্য বদলে দিয়েছে। 

জানা যায়,প্রায় ৩ বছর পূর্বে ভারতে গিয়ে বেদেনার প্রেমে পড়েন শিবলি। ভারত থেকে বেদেনার একটি চারা ক্রয় করে দেশে এনে  রোপন করেন। সে গাছ থেকে আশানুরূপ ফলন পান তিনি। এরপর শুরু হয় তার নতুন স্বপ্ন। একটি চারা থেকে কল করে ২ বিঘা জমিতে তিনি গড়ে তোলেন ৩শ’গাছের বেদানার বাগান। পেতে থাকেন সাফল্য। এখন বেদানা বাগানের পরিধি বাড়িয়েছেন ৭ বিঘাজুড়ে। যেখানে রয়েছে  পাঁচটি জাতের বেদেনার গাছ। তার প্রতিটি গাছের সবুজ পাতার ডালে ডালে ঝুলে আছে অংখ্যা লাল বেদানা। গত এপ্রিলে সে প্রায় ৭ লক্ষ টাকার বেদেনা বিক্রি করেছে এই বাগান থেকে।  তার এই বাগানে ৮জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। শুন্য থেকে শুরু করে এই বেদানা বাগানের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন শিবলি। 

বেদানা বাগানের উদ্যোক্তা শিবলি জানান,এক সময় তিনি অনেক কষ্ট করেছেন। লোকে তাকে অনেক বাজে কথা শোনাতো। এ জন্য তিনি পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ছোটেননি। নিজে কিছু করার ইচ্ছা ছিলো তার। সেই চিন্তা থেকে বেদানা বাগান করে আজ সফল হয়েছেন। 

চারঘাট উপজেলা কৃষি কর্মকতা আল মামুন হাসান বলেন, জেলার মধ্যে সর্বোচ্চ ভালো মানের বেদেনার বাগান করে সুনাম অর্জন করেছে শিবলি সাদিক শুভ। বারো মাস জাতের এই বেদেনা তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। এই বাগানে কোন ধরনের কিটনাশক বা বালায় নাশক রাসায়নিক পদার্থ ব্যবহার করে না। প্রাকৃতিক পদ্ধতিতেই পরিচর্যা করছে বাগান। উপজেলা কৃষিদপ্তর থেকে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ  দেওয়া হয়। আগামীতে সরকারী বরাদ্দের সুযোগ থাকলে তার পাশে থাকবে কৃষি অধিদপ্তর।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

1

যশোরের জাপানি পার্সিমনের সাফল্য

2

গ্রাম্য নারীদের ভাগ্য বদল কেঁচো সারে

3

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

4

মৃত তিমিটিকে মাটি চাপা দিলো বন বিভাগ

5

বৃক্ষরোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী

6

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

7

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

8

দেশে সারের কোন ঘাটতি নেইঃ কৃষি মন্ত্রী

9

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

10

২০০ কোটি টাকার কলা বিক্রির আশা

11

বেগুন চাষে লাভের মুখ দেখছেন চাষীরা

12

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

15

রংপুরে সম্ভাবনা দেখাচ্ছে নীল চাষাবাদ

16

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে: কৃষিমন্ত্রী

17

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

18

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

19

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

20