কৃষি সময়
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় গমের দাম বেড়েছে

সাতক্ষীরা প্রতিনিধিঃ সরবরাহ ঘাটতির কারণে এক মাসের ব্যবধানে গমের দাম পাইকারিতে মণপ্রতি ২শ’ টাকা বেড়েছে। সাতক্ষীরার বাজাওে এই দাম বৃদ্ধি দেখা যায়।

ব্যবসায়ী ও আমদানিকারকরা জানান,এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে। 

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অন্যতম কৃষিপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স গনি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ রয়েছে। ফলে দেশের বাজারে সরবরাহ কমে দাম বেড়েছে।’

পাটকেলঘাটা গম বিক্রয় ও আটা উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স মুকন্দ ফ্লাওয়ারের স্বত্বাধিকারী গোবিন্দ সাধু বলেন,গতকাল প্রতি মণ গম পাইকারিতে বিক্রি হয়েছে ১ হাজার ৪শ’ টাকা দরে। যা এক মাস আগে ছিল ১ হাজার ২শ’টাকা। তবে দাম বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ ঘাটতি এবং ভোমরা বন্দর দিয়ে আমদানি বন্ধ থাকায় সাতক্ষীরায় গমের দাম বেড়েছে। তাছাড়া সরবরাহ বাড়লে দাম কমে যেতে পারে।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ জানান, বাজারে যেকোনো পণ্যের সরবরাহ ঘাটতি থাকলে দাম বেড়ে যায়। গমের দামও কিছুটা বেড়েছে। সরবরাহ বাড়লে দাম কমে আসবে।

এদিকে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল জানান, ২০২৫-২৬ মৌসুমে সাতক্ষীরায় গম উৎপাদন হয়েছে ১ হাজার ৬৬৬ দশমিক ৫০ টন, যা স্থানীয় জেলার চাহিদার তুলনায় যৎসামান্য।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার চারা থেকে প্যাশন ফলের বাগান

1

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

2

রাষ্ট্রপতির সাথে রুয়েট ও শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

3

২৩ বস্তা ডিএপি সার জব্দ

4

রংপুরে বায়োগ্যাসে লাভবান উদ্যোক্তারা

5

মহেশপুরে রাস্তার পাশে ময়লার ভাগাড়ে ভোগান্তি

6

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

7

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

8

২৩টি টিয়া পাখি অবমুক্ত

9

কৃষি খাতে স্থবিরতা

10

তুর্কি দুম্বা পালনে হাফেজ রাকিবুলের সাফল্য

11

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

12

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

13

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

14

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

15

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

16

ছোট ফেনী নদীর ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

17

বর্ষা বৃষ্টিতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজারে উত্তাপ

18

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

19

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

20