কৃষি সময়
প্রকাশ : Jul 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্বৃত্ত কেটে দিলো কৃষকের ৮শ’পেঁপে গাছ

কৃষি সময় ডেস্কঃ রাঙ্গামাটিতে রাতের অন্ধাকারে এক কৃষকের জমির ৮শ’পেঁপে গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। এতে ওই কৃষকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। 

৩০ জুলাই রাতে শহরের পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গাপানির নোয়াদাম ব্রাক্ষনটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পেঁপে চাষী খলিল মিয়া স্থানীয় এক ব্যক্তি তার কাছ থেকে প্রায় এক একর জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেছেন। সেখানে তিনি প্রায় এক হাজার ৮শ’ পেঁপে গাছ রোপণ করেন। এর মধ্যে যেসব গাছে সবচেয়ে বেশি পেঁপে ধরেছিল, বেছে বেছে সেই ৮শ’টি ফলবান গাছই কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

সরেজমিনে দেখা যায়, বাগানের বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি পেঁপে গাছ কেটে ফেলে রাখা হয়েছে। প্রায় প্রতিটি গাছেই ঝুলছিল কাঁচা ও আধাপাকা পেঁপে।

বাগানের কেয়ারটেকার মো. জাহিদ বলেন, ‘রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে দেখি বিপুল সংখ্যক গাছ কেটে ফেলা রাখা হয়েছে। যেসব গাছ কাটা হয়েছে, সেগুলোর পেঁপে আগামী এক মাসের মধ্যেই বাজারে বিক্রি করার কথা ছিল।’

পেঁপে চাষি মো. খলিল বর্তমানে রাঙ্গামাটির বাইরে অবস্থান করছেন। তিনি ফিরে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাগান মালিক। ফলে এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢলে ভেসে গেছে ফসল মাছের ঘের

1

বিজেআরআই উদ্ভাবিত কৃষি, কারিগরি ও জুট-টেঙ্টাইল বিষয়ক কর্মশাল

2

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

3

ফসলে বরাদ্ধের সার মৎস্যচাষীর পুকুরে

4

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

5

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

6

জলবায়ু-স্মার্ট কৃষিতে নেতৃত্বে বাংলাদেশ

7

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

8

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

9

তিন বিভাগে বন্যার শঙ্কা

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

11

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

12

বলদা খাল এখন ময়লার ড্রেন

13

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

14

শিকারীর হাত থেকে রক্ষা পেল অর্ধ শতাধিক ঘুঘু

15

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

16

কাঠলিচু চাষে মনিরুজ্জামানের ব্যাপক সাফল্য

17

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

18

চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির দায়ে এগ্রো ফার্মকে জরিমানা

19

অতিথি পাখির কিচিরমিচিরে মুখর নাজিরপাড়া

20