কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

নিজস্ব প্রতিবেদক
কৃষি এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) ঋণ বাড়াতে আরও ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার ঋণের বিপরীতে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণের হার আরও কমানো হয়েছে। অর্থাৎ আগের চেয়ে আরও কম নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে।

আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ফলে ব্যাংকগুলো এই দুটি খাতে ঋণ দিতে আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তারা।

ব্যাংকের পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ফলে এই ছাড় ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে সহায়তা করবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন হিসেবে (এসএমএ) থাকা বকেয়া ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতায় সব অশ্রেণিকৃত (স্ট্যান্ডার্ড ও এসএমএ) স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং সিএমএসএমই শিল্প উদ্যোগের ঋণের বিপরীতে ১ শতাংশের পরিবর্তে দশমিক ৫০ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারবে। অর্থাৎ নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের হার কমিয়ে অর্ধেকে নামানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং সিএমএসএমই খাতে ঋণ বিতরণে উৎসাহিত করতে নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বড় শিল্পগোষ্ঠীগুলোর ঋণ কমে এসেছে। আবার এ দুটি খাতেও ঋণ দিতে ব্যাংকগুলো আগ্রহী হচ্ছে না। এ জন্য এই ছাড় দেওয়া হয়েছে।

ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এ দাবি জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছিল। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায়ও দাবিটি তোলা হয়। এরপরই বাংলাদেশ ব্যাংক এ নিয়ে সিদ্ধান্ত নিল।

চলতি বছরের মধ্যে ব্যাংকগুলোর মোট ঋণের অন্তত ২৫ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণে সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে। জুন পর্যন্ত হিসাবে সামগ্রিকভাবে সিএমএসএমই খাতে রয়েছে মোট ঋণের ১৭ শতাংশ, যা আগের দুই বছরের চেয়ে কম। জাতীয় এসএমই নীতির আলোকে ২০২৯ সালের মধ্যে মোট ঋণের ২৭ শতাংশ সিএমএসএমই খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চলতি ২০২৫ সালের মধ্যে এই হার ২৫ শতাংশ করার লক্ষ্য দেওয়া হয়। অধিকহারে কর্মসংস্থান সৃষ্টির জন্য এ খাতে ঋণ বাড়ানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলজ প্রাণী রক্ষায় সুন্দরবনে ১০ খালের মুখে কাঠের বেড়া

1

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

2

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

3

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

4

সারসহ ২৩ পাচারকারী আটক

5

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

6

কাজিপুরে ডিমের হালি ৫০ টাকা!

7

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

8

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

9

মালয়েশিয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল রপ্তানির সম্ভাবনা

10

ঢাকা সহ সারা দেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

11

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

12

বাঁশখালীতে বিশ্ব হাতি দিবসে ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক

13

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

14

উপকূলীয় অঞ্চলে সহনশীলতা বাড়াতে জাতীয় পরামর্শ সভা

15

সাভারে ঘোড়া জবাই করে রেস্তোরাঁয় মাংস বিক্রি

16

১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পেল মৎস্য পদক

17

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

18

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

19

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

20