কৃষি সময়
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

কৃষি সময় ডেস্কঃ 
সাতক্ষীরার তালা উপজেলায় নকল ও ভেজাল সার-কীটনাশক তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ড পাওয়া ব্যবসায়ীর নাম মশিয়ার রহমান মোড়ল। তিনি উপজেলার তৈতুলিয়া ইউনিয়নের লাউতাড়া গ্রামের বাসিন্দা। মশিয়ার মেসার্স জাকির ট্রেডার্সের স্বত্বাধিকারী।

গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লাউতাড়া গ্রামে মশিয়ারের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬-এর সাতক্ষীরা সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার জাইন উদ্দিন মোহাম্মদ যিয়াদ।
তিনি জানিয়েছেন, অভিযানে নকল ও ভেজাল সার, কীটনাশকসহ বিভিন্ন কৃষি উপকরণ জব্দ করা হয়। জব্দ পণ্যের মধ্যে বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা কার্ডন প্লাস, নেচার অ্যান্ড কেয়ার অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেডের ক্যাটলিন, এবিসি এগ্রোভেট ডিভিশনের সুলবেন, আল-কেমি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফিস কার্ব, পাওয়ার শট, এমি-টপ, পাইডিনো প্লাস ও উইনকডসহ বিভিন্ন পণ্য রয়েছে। এসব নকল পণ্য বিভিন্ন নামীদামি প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে বাজারজাত করা হতো।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

1

পাচারের সময় ৫৩ বস্তা সার জব্দ

2

বন্যায় মৃত্যু ৫১ জনের

3

পোল্ট্রি খামারিদের ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

4

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

5

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

6

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

7

কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন র‌্যালি ও পুরস্কার বিতরণ

8

সম্ভাবনাময় রাবার বাগানে চোরের হানা

9

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষিমন্ত্রীর সহযোগিত

10

নার্সারির গ্রাম বাসুদেবপুর

11

সংকটে কদমতলী মৎস্য অভয়াশ্রম

12

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

খেজুরের বিচি থেকে কফি তৈরি

15

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

16

সাতক্ষীরায় গমের দাম বেড়েছে

17

৭ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ

18

বিষ প্রয়োগে নদীর মাছ মারা অভিযোগ

19

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রিতে কঠোর অভিযান চলবে

20