কৃষি সময়
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

কৃষি সময় ডেস্ক ঃ সাতক্ষীরায় এক মাসের ব্যবধানে পাইকারি ও খুচরা পর্যায়ে দাম কেজিতে ৬০-৭০ টাকা পর্যন্ত কমেছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বাড়ায় মসলাজাত পণ্যটির দাম এখন অনেক কমে এসেছে।

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলাপণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স ফতেমা স্টোরে আমদানীকৃত ভারতীয় জিরা পাইকারি বিক্রি হয়েছে প্রতি কেজি ৫২০ টাকা। যা এক মাস আগে ছিল ৫৮০-৫৯০ টাকা। একইভাবে আফগানিস্তান ও তুরস্কের জিরা প্রতি কেজি পাইকারিতে বিক্রি হয়েছে ৬৩০ টাকায়। যা এক মাস আগে ছিল ৭০০ টাকা। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় সব ধরনের জিরার দাম কমেছে।

অন্যদিকে এ বাজারের খুচরা মসলা বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গতকাল আমদানীকৃত ভারতীয় জিরা প্রতি কেজি বিক্রি হয় ৫৫০ টাকায়। তুরস্ক ও আফগানিস্তানের জিরার দাম ছিল প্রতি কেজি ৬৭০ টাকা। মাসখানেক আগেও প্রকারভেদে কেজিতে ৬০-৭০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল হাকিম। সম্প্রতি বাজারে পাইকারিতে দাম কমে যাওয়ায় খুচরা বাজারে তার প্রভাব পড়েছে বলে জানান তিনি।

ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বলেন, ‘ভারতে দাম কমে যাওয়ায় সম্প্রতি জিরা আমদানি কিছুটা বেড়েছে।’

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলে কার্ডের সুবিধা নিচ্ছেন ভিন্ন পেশার মানুষ

1

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

2

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

3

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

4

বেগুন ও লাউ চাষে লিটনের বাজিমাত

5

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

6

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

7

লোকালয়ে খাদ্যের খোঁজে বানর হনুমানের দল

8

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

9

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

10

উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস

11

সুন্দরবনে শালপাতা মাছসহ ৬ জেলে আটক

12

বারি চিনাবাদাম-৯ পেল আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড

13

১০ মণ পিরানহা মাছ ধ্বংস

14

কোল্ড স্টোরেজে বিদ্যুতের বিল বাড়ায় প্রভাব পড়তে যাচ্ছে কৃষকের

15

ফরিদপুরে সবেদা চাষে বাণিজ্যিক সম্ভাবনা

16

প্রাণি পণ্যের মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোল

17

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

18

৪০৩ বস্তা সার জব্দ

19

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

20