কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

জমির বিরোধে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

পঞ্চগড় সংবাদদাতাঃ 
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধে দেড় শতাধিক ফলজ, বনজ গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।  সোমবার সকালে দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা ঢাকাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। 

জানা যায়,এ গ্রামের সামছুন নাহারের সঙ্গে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে ইয়াছিন আলীর সাথে। সোমবার এরই জেরে সোমবার সকালে ইনছান আলীর নেতৃত্বে বেশ কয়েকজন সামছুন নাহারের  জমিতে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে থাকা প্রায় ১৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে ও উপড়ে ফেলেন। 

সরেজমিনে দেখা যায়, জমিটির বিভিন্ন অংশে গাছ কাটা ও উপড়ে ফেলার চিহ্ন রয়েছে। সীমানার বেশ কয়েকটি সিমেন্টের খুঁটি তুলে ফেলা হয়েছে। বেড়ার জিআই তারও কাটা অবস্থায় দেখা যায়।

সামছুন নাহার জানান, ‘পৈতৃক সূত্রে প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে ৩০ শতাংশ জমি ভোগদখল করে আসছি। গত ২ বছর আগে ৩০ শতাংশ জমির মালিকানা নিয়ে ইনছান আলীর সঙ্গে বিরোধ দেখা দেয়। একাধিকবার থানায় এটা নিয়ে বসা হয়েছিল। তারা কাগজ দেখানোর কথা বলে বারবার সময় নিলেও কাগজ দেখাতে পারেনি। এর আগেও এই জমিকে কেন্দ্র করে তারা আমাদের ওপর হামলা করে। সেই ঘটনায় তাদের নামে মামলা হয়েছিল, তারা এখন জামিনে আছে। আজকে তারাই আমার জমির গাছ কেটে ফেলেছে, সিমেন্টের খুঁটি তুলে ফেলেছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়ার ভাষ্য, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

1

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

2

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

3

ভারত থেকে আসতে শুরু করেছে কাঁচামরিচ

4

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

5

কুমিল্লায় নার্সারির পাঁচ শতাধিক চারা কেটে দুর্বৃত্তরা

6

লামায় পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

7

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

8

স্বেচ্ছাশ্রমে ১৩ কিলোমিটার খাল পরিস্কার

9

কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

10

পাহাড়ে সম্ভাবনা দেখাচ্ছে লেমন গ্রাস

11

পানি বেড়ে তলিয়ে গেছে হাজার বিঘা ফসলি জমি

12

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

৫ জেলে আটক,মাছ-নৌকা জব্দ

15

প্রাণী,কৃষি ও পরিবেশ উন্নয়নে মতিন

16

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

17

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

18

সাতক্ষীরায় তিল উৎপাদন কমেছে আশঙ্কাজনক

19

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

20