কৃষি সময়
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

আধুনিক পদ্ধতির সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা

লালমনিরহাট প্রতিনিধিঃ 
লালমনিরহাটের কৃষকরা আধুনিক পদ্ধতির চাষাবাদের দিকে ঝুঁকছে। এতে তারা কম খরচে অধিক সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন।

লালমনিহাটের কৃষকরা কিছুদিন আগেরও সনাতনী পদ্ধতিতে চাষাবাদ করতেন। সময়ের পরিক্রমায় তারা এখন সচেতন হয়েছেন। তথ্য প্রযুক্তি এবং কৃষি বিভাগের সচতেনায় তারা এখন আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করেছেন।  তারা জমিতে মালচিং পেপার, জৈব সার, মাটির গুণাগুণ পরীক্ষা করে পরিমাণমতো রাসায়নিক সার ব্যবহার- এমনকি লতাজাতীয় সবজি চাষের জন্য মাচা তৈরিতে নেট ও কটন সুতার ব্যবহারও করা হচ্ছে।
মূলত অতিবৃষ্টি ও রোদের কারণে যখন সবজি উৎপাদন বাধাগ্রস্ত হয়, ঠিক তখনই কৃষকরা এ পদ্ধতি অবলম্বন করছেন। কৃষকরা  জমিতে সার প্রয়োগ ও কীটনাশক স্প্রে যেন সহজে করা যায়, সে দিক থেকেও এ পদ্ধতি বেশ সাড়া ফেলেছে। জমিতে এই পদ্ধতিতে সবজি উৎপাদন করলে সেচ দিতে সুবিধা হয়, অতিরিক্ত সার প্রয়োগ করতে হয় না এবং ফলনও বেশি হয়। যার ফলে কৃষকের লোকসানের সম্ভাবনা কম থাকে।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কৃষি উদ্যোক্তা আব্দুল আহাদ বলেন, সাধারণ পদ্ধতির চেয়ে মালচিং পেপার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে ফসল উৎপাদন করা অনেক সহজ। এ পদ্ধতিতে শ্রমিক খরচসহ অন্যান্য ব্যয় কম হয় এবং অতিমাত্রার রোদ-বৃষ্টির কারণে সহজে ফসল নষ্ট হয় না। 

উপজেলার কমলাবাড়ী এলাকার কৃষক হাসেন আলী জানান, অতিবৃষ্টি ও প্রখর রোদের কারণে তারা লাভজনকভাবে সবজি উৎপাদন করতে পারেন না। কিন্তু জমিতে মালচিং পেপার ব্যবহার করে ফসল উৎপাদন করলে তা রোদ ও বৃষ্টিসহনশীল হবে, সেচ সুবিধা ভালো হবে এবং ফলনও ভালো হবে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, কৃষিতে মালচিং ব্যবহার একটি ভালো দিক। এ পদ্ধতিতে সবজি চাষ করলে ফসলের রোগবালাই কম হয়, জমিতে দেওয়া সার নষ্ট হয় না এবং ভালো ফলন আশা করা যায়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

1

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

2

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

3

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

4

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

5

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

6

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

7

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

8

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

9

দেড় লাখ টন সার কিনবে সরকার

10

চলনবিলে কচুরিপানা অপসারণ শুরু

11

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

12

আগাম আমন ধান কাটা শুরু

13

বিএসভিইআরের নতুন কার্যনির্বাহি কমিটি গঠন

14

তিন বিঘা জমির কলা গাছ কেটে দিল দুর্বৃত্তরা

15

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

16

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

17

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

সবজির ফলন দামে চাষিরা খুশি

20