কৃষি সময়
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

নিজস্ব প্রতিবেদক

পেঁয়াজের বাজারের লাগাম টেনে ধরতে এবার সোম ও মঙ্গলবার (১৫ ও ১৬ ডিসেম্বর) দু’দিন প্রতিদিন ৫৭৫ টি করে আইপি (আমদানি অনুমতিপত্র) ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেয়া হবে।

 

এর আগে গত ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিদিন ৫০টি প্রতিষ্ঠানকে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় সরকার। গতি বাড়াতে ১৩ ডিসেম্বর থেকে প্রতিদিন ২০০ প্রতিষ্ঠানকে আইপি দেয়ার সিদ্ধান্ত নেয়। কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) সংশ্লিষ্ট উইং ভারত থেকে পেঁয়াজ আমদানির আইপি ইস্যু করছে।

 

কৃষি মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, আইপি আবদেনের বিষয় পূর্বের ন্যায় বলবৎ থাকবে। অর্থাৎ ০১ আগস্ট ২০২৫ থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

1

পলিটানেলে তরমুজ চাষে সাফল্য

2

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

3

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

4

ভবদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে কালেক্টরেট চত্বরে অবস্থান

5

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

6

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

7

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

8

সাগরে জাল ফেললেই লোকসান

9

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

10

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

11

কুমার নদ এখন বর্জ্যরে ভাগাড়

12

সমন্বিত মাছ সবজি চাষে সাফল্য

13

ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

14

সিলিকাযুক্ত চিংড়ি বিক্রি হচ্ছে শহর থেকে গ্রামে

15

লতি কচু চাষে কৃষকের ভাগ্যবদল

16

ইটভাটায় কোনভাবেই ইট পোড়ানো যাবে না-পরিবেশমন্ত্রী

17

দখল-দূষণে ভরাট হচ্ছে ধলিয়া জলাশয়

18

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

19

বাগান সৃজনের নামে কাটা হচ্ছে গাছ

20