কৃষি সময়
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় আমনে রোপণে ব্যস্ত কৃষক

নাটোর সংবাদদাতাঃ 
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাঠে মাঠে আমন ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। আধুনিক পদ্ধতিতে সরিবদ্ধভাবে ধান রোপন করা হচ্ছে এ উপজেলায়। 

জানা যায়,চলতি মৌসুমে নলডাঙ্গা উপজেলায় ৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে চলতি আমন মৌসুমে কৃষকদের উন্নত ও উচ্চফলনশীল জাতের ধান চাষে উৎসাহিত করা হচ্ছে।

 উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯০, ব্রি ধান-৯১, ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৪, ব্রি ধান-১০৩, বিনা ধান-২০, বিনা ধান-২২ ও বিনা ধান-২৬ জাতের ধান চাষ করছেন।
উপজেলার বাঁশিল দক্ষিণপাড়া, সেনবাগ, বাসুদেবসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আমন চাষকে ঘিরে কৃষকদের মধ্যে বেড়েছে কর্মচাঞ্চল্য। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে জমিতে চারা রোপণ করছেন। কোথাও আবার দলবদ্ধভাবে শ্রমিকরা সারি ধরে চারা লাগাচ্ছেন। জমির আইলজুড়ে দেখা যাচ্ছে সবুজ আমনের চারা।

উপজেলার সেনবাগ এলাকার কৃষক মোঃ আতাউর রহমান বলেন, আমনের চারা রোপণের জন্য এখন উপযুক্ত সময়। জমিতে পানি ও প্রয়োজনীয় আর্দ্রতা থাকায় চারা রোপণে সুবিধা হচ্ছে। তবে শ্রমিকের মজুরি, সার, বীজ ও জমি প্রস্তুতের খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। এবার রোগবালাই কম থাকলে এবং আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে বলে আশা করছি।

নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৬৬০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। রোপণ কার্যক্রম এখনও চলমান রয়েছে। আবহাওয়া ও মাঠের বর্তমান পরিস্থিতি কৃষির জন্য মোটামুটি অনুকূলে রয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। আশা করছি, চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

1

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

2

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

3

শখের বাগান থেকে রাখির আয় লাখ টাকা

4

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

5

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

6

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

7

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

8

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

9

৪২ হাজার রিল কারেন্ট জাল জব্দ

10

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

11

সড়ক যেন ময়লার ভাগাড়

12

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

13

কোড়ল আহরণে বিলুপ্তির পথে বাঁশের প্রজাতি

14

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

15

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

16

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

17

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

18

শামুক না থাকায় কমছে অতিথি পাখি

19

কাজিপুরে দাম না থাকায় কমছে কাউনের চাষ

20