কৃষি সময়
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

যশোর সংবাদদাতাঃ 
যশোরের ঝিকরগাছায় ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাক-সবজির উৎপাদন বাড়াতে এসব সার বীজ বিতরণ করা হয়। 

বুধবার যশোরের ঝিকরগাছায় কৃষি বিভাগের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।
অনুষ্ঠানে ৬৫০ কৃষককে ১ কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি পটাশ সার, ১ কেজি বালাইনাশক ও বীজতলা ঢাকার পলিথিন বিতরণের উদ্বোধন করা হয়।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলাম বলেন, প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার-বীজ বিতরণ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। প্রতি মৌসুমেই কোনো না কোনো প্রণোদনা দেওয়া হচ্ছে। এতে প্রান্তিক কৃষকরা উপকৃত হচ্ছেন এবং এ অঞ্চলে চাষাবাদ বাড়ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

1

লাম্পি স্কিন ডিজিজ নিয়ন্ত্রণে সার্ক দেশগুলোর প্রশিক্ষণ শুরু

2

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

3

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

4

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

5

চাঁদপুরে জেলেদের ভিজিএফের চাল ‘আত্মসাতের চেষ্টা’

6

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

7

বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল জব্দ

8

পাথরঘাটায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

9

গুরুদাসপুরে পাটের বাম্পার ফলন হলেও দরপতনে হতাশ চাষিরা

10

বাম্পার ফলনের পর পাটখড়িতেও লাভবান চাষিরা

11

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

12

চার চারা থেকে প্যাশন ফলের বাগান

13

আল-আরাফাহ ব্যাংক ফিরিলো পুরোনো মালিকদের হাতে

14

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

15

কৃষি খাতে স্থবিরতা

16

ইউজিসিতে নতুন তিন সদস্য

17

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

18

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

19

দখল-দূষণে অস্তিত্ব সংকটে হরিপাশা খাল

20