কৃষি সময়
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে একটি কাঁঠাল বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। বৃহৎ আকৃতির ওই কাঁঠালটির ওজন প্রায় দুই মণ। এটি এক নজর দেখতে কয়েকদিন ধর ভিড় করছে উৎসুক মানুষ। 

সোনারগাঁও উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের বাসিন্দা মোবারক মিয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, বিশাল আকৃতির কাঁঠালটি একনজর দেখতে স্থানীয়দের ভিড় লেগেছে। কেউ ছবি তুলছেন, কেউ আবার কাঁঠালটির ওজন ও আকার নিয়ে আলোচনা করছেন। স্থানীয়দের দাবি- কাঁঠালটির ওজন প্রায় দুই মণ।

গ্রামের লোজকন জানায়, তারা এত বড় কাঁঠাল আগে কখনো দেখেননি। এতা বড় কাঁঠালের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ দেখতে আসে। কাঁঠালটি স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম ১০ হাজার টাকায় কিনে নেন।

কাঁঠালের মালিক মোবারক মিয়া বলেন, আমার বাগানের গাছেই কাঁঠালটি ধরেছিল। শুরুতে এত বড় হবে তা ভাবিনি। পরে মানুষ দেখতে আসতে শুরু করলে বিষয়টি আলোচনায় আসে। অনেকেই কিনতে আগ্রহ দেখিয়েছেন। শেষ পর্যন্ত ১০ হাজার টাকায় বিক্রি করেছি।

ক্রেতা নজরুল বলেন, এত বড় কাঁঠাল জীবনে খুব কম দেখেছি। ব্যতিক্রমী হওয়ায় কাঁঠালটি কিনেছি। এটি শুধু ফল নয়, এলাকার মানুষের আগ্রহেরও একটি বিষয় হয়ে উঠেছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

1

৭ টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

১০ মণ পিরানহা মাছ ধ্বংস

4

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

5

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

6

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

7

নদীর তীরে ভেসে এলো মৃত তিমি

8

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

9

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

10

চরাঞ্চলের জলবায়ু-সহিষ্ণু উন্নয়নে জাতীয় অগ্রাধিকার জরুরি

11

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

12

জুলাই-আগস্টে রেমিট্যান্স এলো ৬ বিলিয়ন ডলার

13

ইসলামপুরে পাট চাষে কৃষকদের মুখে হাসি

14

হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

15

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

16

পেস্টিসাইড নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে-কৃষি, মৎস্

17

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

18

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

19

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

20