কৃষি সময়
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

কৃষি সময় ডেস্কঃ  
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলিত বালু জব্দ করা হয়। 

শনিবার  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের তত্ত্বাবধানে করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত এক হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন নষ্ট করা হয়। একই সঙ্গে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। অভিযানে জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি বিধিবিধান অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

1

কাজে আসছে না কোটি টাকার ডাস্টবিন

2

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

3

পানিপ্রবাহ আটকে ভেশালে জালে মাছের বংশ ধ্বংস

4

কাজিপুরে নদী ভাঙনে জমি বসত ভিটা বিলিন

5

রেজাউল ইসলাম সাইক্লিং ফেডারেশনের সহ সভাপতি

6

হরিণের মাংস সহ আটক এক

7

পচে গেল ৩০ হাজার মণ মজুদ করা আলু

8

জিয়া খাল খনন না হওয়ায় ব্যহত চাষাবাদ

9

তরমুজ চাষে কৃষকের সাফল্য

10

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

11

বিষ দিয়ে নার্সারির গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

12

কৃষি জমিতে বালুর স্তরে দিশেহারা কৃষক

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

15

খুলনায় ১৬ হাজার ৪৬৪ হেক্টর আমন বীজতলা

16

মিশ্র ফল চাষে চালক মিজানের বাজিমাত

17

মোটরযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারে নিষেধাজ্ঞা বিআরটিএর

18

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

19

হলুদ-সবুজ তরমুজ চাষে হাসানুরের সাফল্য

20