কৃষি সময়
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 

সিরাজগঞ্জের কামারখন্দে পাখিদের এক অকৃত্রিম বন্ধু কাঁচামাল ব্যবসায়ী বুদ্ধ। তিনি ডাকলেই পাখিরা নিচে নেমে আসে। তার দেয়া খাবার খায়। এভাবে তিনি গত ১০ বছর ধরে প্রতিদিন পাখিদের খাইয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়,২০১৬ সালের দিকে অল্প পরিসরে পাখিদের ফলমূল, বিস্কুট ও চানাচুর দিয়ে পাখিদের খাওয়ানো শুরু করেন। এরপর থেকে প্রতিদিন নিয়ম করে পাখিদের খাওয়াচ্ছেন। প্রতিদিন সকালে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষ করে জামতৈল বাজারের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন তিনি। তাঁর সাথে সাথেই প্রায় এক কিলোমিটার পথ উড়ে চলে হাজারো পাখির ঝাঁক। বাজারে নিজের আড়তে পৌঁছামাত্র চানাচুরের বয়াম হাতে পাখিদের মাঝে খাবার ছিটিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন এই পাখিপ্রেমী। খাবার পেয়ে শত শত পাখি নির্ভয়ে নিচে নেমে এসে খেতে ব্যস্ত হয়ে পড়ে। খাবার লোভে পাখিগুলো আশে পাশেই থাাকে। সময় হলে আবার নিয়ম করে তারা এখানে চলে আসে। 

পাখিপ্রেমী বুদ্ধ বলেন, “মসজিদে নামাজ পড়ে বের হলেই পাখিরা আমার জন্য অপেক্ষা করে। তাদের খাওয়াতে খাওয়াতেই বাজারে আসি। বাজার থেকে আমার বাড়ি এক থেকে সোয়া কিলোমিটারের পথ। গত ১০ বছর ধরে বাজারের সেরা চিকন চানাচুর কিনে ওদের খাওয়াচ্ছি। যতদিন বেঁচে থাকি, ততদিন এভাবে খাইয়ে যাব। আমার পরিবারের সদস্যরাও এতে পূর্ণ সমর্থন দেন। এমনকি অসুস্থতা কিংবা আর্থিক টানাটানির দিনগুলোতেও তিনি পাখিদের খাবার দেওয়া বন্ধ করেননি।

তিনি আরও জানান, শুরুতে অল্প পরিমাণ ফল বা চানাচুর দিলেও এখন কামারখন্দ হাটখোলা থেকে জামতৈল বাজার পর্যন্ত হাজার হাজার পাখির সমাবেশ ঘটে তাঁর একটি ডাকেই।

স্থানীয় ব্যবসায়ী গোলাম হোসেন বুদ্ধর এই ভালোবাসাকে সাধুবাদ জানিয়ে বলেন,এটি অত্যন্ত পুণ্যময় ও প্রশংসনীয় একটি কাজ। শুধু মানুষ নয়, যেকোনো অবলা প্রাণীকে খাবার দেওয়া ও তাদের যত্ন নেওয়া সওয়াবের কাজ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজিমের আঙিনায় দেশি বিদেশি ফলের সমাহার

1

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

2

ফিডের দাম বৃদ্ধিতে চাপে খামারিরা

3

ঘাটাইল বনাঞ্চলে বেপরোয়া গাছ লুট

4

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

5

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

6

মানিকগঞ্জে মাটির উর্বরা শক্তি কমছে

7

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

8

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

9

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

10

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ

11

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

12

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

13

৩৯৫ কেজি ইলিশ গেলো এতিমখানায়

14

দিনাজপুরে ৬৬৯ বস্তা সার জব্দ

15

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

16

সিরাজগঞ্জের কাজিপুরে হারিয়ে যাচ্ছে ডেউয়া

17

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

18

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

19

মরা গরুর মাংস বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড়

20