কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার উৎপাদনে ফিরেছে সিইউএফএল

কৃষি সময় ডেস্কঃ 
টানা ছয় মাস বন্ধ থাকার পর সার উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কারখানাটিতে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল
তীব্র গ্যাস সংকটের কারণে চলতি বছরের চার মার্চ কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর সিইউএফএল পুনরায় চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

কারখানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া প্ল্যান্ট এবং পরে ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। চালুর প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিলেও প্রকৌশলীরা তা দ্রুত সমাধান করেন।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, টানা ছয় মাস বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে, নিরবচ্ছিন্ন উৎপাদনের মাধ্যমে দ্রুত তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

1

খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক

2

তিন বিভাগে বন্যার শঙ্কা

3

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

4

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

5

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

6

মরক্কো থেকে ৮৬৯ কোটি টাকার সার আমদানির করবে সরকার

7

৩৪ বছর ধরে গাছ লাগাচ্ছেন ইমাম

8

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

9

সাত অবৈধ বাঁধ অপসারণ

10

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

11

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

12

সার নিয়ে হার্ডলাইনে সরকার

13

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

14

মলচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

15

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

16

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

17

পানি বেড়ে তলিয়ে গেছে হাজার বিঘা ফসলি জমি

18

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শ

19

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

20