কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যায় মৃত্যু ৫১ জনের


ডেস্ক রিপোটঃ গত কয়েক দিনের টানা ভারি বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলায় বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৯ জনের আহত হয়েছে অখবর পাওয়া গেছে। 

এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব এলাকার ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। পানিবন্দি হয়ে পড়েছে ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্যরা। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৪৪ হাজার ৪৫৭ জন।

রবিবার (১২ জুলাই) বন্যা পরিস্থিতি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলার ৫৮টি উপজেলা এবং ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে। দুর্গত মানুষের জন্য ১১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে ২৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা।
এ ছাড়া আহত হয়েছে ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছে।

চট্টগ্রামে মারা গেছে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন, মৌলভীবাজারে একজন এবং অন্যান্য জেলায়ও হতাহতের ঘটনা ঘটেছে।

সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামে। জেলাটির ১৬টি উপজেলায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানিবন্দি হয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজারেরও বেশি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার চরাঞ্চলে চাষাবাদে কৃষকদের সচ্ছলতা

1

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

2

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

3

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

4

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

5

মেঘনায় ধরা পড়ল ২৫ কেজির হিলা মাছ

6

জলাবদ্ধতায় অনাবাদি ২শ’ একর জমি

7

সরকার আলু চাষীদের প্রণোদনা দেয়ার পরিকল্পনা করছে - কৃষি উপদেষ

8

টাঙ্গাইলের প্রবেশদ্বার বর্জ্যের দখলে

9

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

10

হাসের বাচ্চা ফুটিয়ে চলে তাদের সংসার

11

বালু উত্তোলন ঠেকাতে মিরসরাইয়ে ৯ শ্যালো মেশিন ধ্বংস

12

দেড় লাখ টন সার কিনবে সরকার

13

আগাম ফুলকপিতে পচনে দুশ্চিন্তায় কৃষক

14

খাল খনন না হওয়ায় ফেরত গেল ১ কোটি ৭৩ লাখ টাকা

15

বর্জ্য থেকে জৈব সার তৈরিতে ইমরানের সাফল্য

16

শ্বেতশুভ্র ২শÕবছরের দুধের বাজার

17

সমন্বিত মাছ সবজি চাষে সাফল্য

18

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

19

সুন্দরবনে প্রাণ ফিরছে জীববৈচিত্র্যে

20