কৃষি সময়
প্রকাশ : Sep 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

চট্রগ্রাম সংবাদদাতাঃ 
একই জমিতে সর্জন পদ্ধতিতে একসঙ্গে তিন ধরনের ফসল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন মুসলিম উদ্দীন নামে এক কৃষি উদ্যোক্তা । এক বিঘা জমিতে তিনি এ পদ্ধতিতে পেঁপে,মরিচ,কচু চাষাবাদ করে লাভবান হয়ে এলাকায় সাড়া ফেলেছেন। সফল এ কৃষি উদ্যোক্তা চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলার কাটাছরা এলাকায়। 

সফল এই চাষী তার জমিতে সারি সারি পেঁপে গাছ লাগিয়েছেন। তার জমির পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরেছে। সাথী ফসল হিসাবে তিনি একই জমিতে বারো মাসি মরিচ গাছ লাগিয়েছেন। আর নিচু নালায় কাঠ কচু লাগিয়েছেন। প্রতিটি ফসলই তার বেশ ভাল ফলন হয়েছে। এলাকায় এমন অভিনব চাষাবাদের সাফল্য দেখতে প্রতিদিন কৃষকরা আসছেন। এই চাষীর কাছে পরার্মশ নিচ্ছেন। 

কৃষক মুসলিম উদ্দীন জানান, তিনি এক বিঘা জমিতে এক খরচে তিন ধরনের চাষাবাদ করেছেন। ইতোমধ্যে মরিচ ও কচু বিক্রি করে ভালো আয় হয়েছে। পেঁপের ফলনও ভালো হয়েছে। সব মিলিয়ে পেঁপে বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। তার দেখা দেখি এলাকার অনেকেই এখন এই চাষাবাদ করতে চাচ্ছেন। 

এীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, সর্জন পদ্ধতিতে চাষাবাদের জন্য এ উপজেলায় চারটি প্রদর্শনী দেওয়া হয়েছে। এর মধ্যে মুসলিম উদ্দীনের জমিটিও একটি। তিনি পেঁপের সঙ্গে সহফসল হিসেবে মরিচ ও কচু চাষ করছেন। একই জমিতে একাধিক ফসল উৎপাদন হওয়ায় কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি জমির সর্বোচ্চ ব্যবহারও নিশ্চিত করা সম্ভব। মুসলিম উদ্দীনের এই উদ্যোগ দেখে মিরসরাইয়ের অন্য কৃষকেরাও সর্জন পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হবেন বলে আশা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

1

মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

2

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

3

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

4

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

5

কংক্রিটের নগরে সবুজের কারিগর রকিবুল আমিনের গল্প

6

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

7

বেগুন চাষে লাভের মুখ দেখছেন চাষীরা

8

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

9

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

10

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

11

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

12

কুড়িগ্রামে ৫শ’ টন ইউরিয়া সার বরাদ্দ

13

কাঁঠালের খোসা থেকে পরিবেশবান্ধব চামড়া

14

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষ

15

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

16

শিবির থেকে ৯ নেতার বিদায়

17

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

18

নড়াইলের নৌকা গ্রাম রামসিদ্দি

19

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

20