কৃষি সময়
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আনারকলি চাষে মিঠুর ভাগ্য বদল

মেহেরপুর সংবাদদাতাঃ 
ইউটিউবে আনারকলির চাষ দেখে নিজে সেই চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন মিঠু নামে এক তরুন যুবক। দেড় বিঘা জমিতে তিনি বাণিজ্যিকভাবে এর বাগান করে  দুই লাখ টাকা খরচ করে এক মৌসুমেই ৮ থেকে ১০ লাখ টাকা লাভের আশা করছেন। সফল এ চাষী মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়,মিঠু ছোটবেলা থেকেই কৃষির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে কলাসহ বিভিন্ন সবজির ব্যবসাও করেন তিনি। প্রায় এক বছর আগে ইউটিউবে প্যাশন ফ্রুট চাষের একটি ভিডিও দেখে নতুন এ ফল নিয়ে আগ্রহ তৈরি হয় তার। এরপর ঝিনাইদহ থেকে চারা সংগ্রহ করে অন্যের জমি লিজ নিয়ে দেড় বিঘা জমিতে রোপণ করেন ২৩০টি চারা।

চারা রোপণের মাত্র পাঁচ মাসের মধ্যেই গাছে ফুল ও ফল আসতে শুরু করে। বর্তমানে বাগানের প্রতিটি গাছ যেন ফলের ভারে নুয়ে পড়েছে। প্রতিটি গাছের ডালে ডালে ঝুলছে কাঁচা-পাকা আনারকলি। আর মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে শুরু হবে ফল বিক্রি। প্রথমবারের এই আবাদে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা খরচ করে মৌসুম শেষে ৮ থেকে ১০ লাখ টাকা বিক্রির প্রত্যাশা করছেন তিনি। 

মিঠুর দাবি, এখন পর্যন্ত বাগানে কোনো ক্ষতিকর রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করেননি। জৈব পদ্ধতিতেই গাছের পরিচর্যা করছেন।
আনারকলি চাষী মিঠু বলেন, ইউটিউবে বিভিন্ন ফল ও ফসলের ভিডিও দেখতে গিয়ে একদিন প্যাশন ফ্রুটের চাষ দেখি। নতুন কিছু করার চিন্তা থেকেই চাষ শুরু করি। প্রথম দিকে অনেকে হাসাহাসি করেছেন, নানা কথা বলেছেন। কিন্তু গাছে ফুল ও ফল আসার পর তাদের ধারণা বদলে গেছে।

 এখন প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ আমার বাগান দেখতে আসছেন। জমি লিজ নেওয়া, চারা, বাগান তৈরি ও পরিচর্যা মিলিয়ে এ পর্যন্ত প্রায় ২ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। ফল বিক্রি শুরু হলে আশা করছি এ মৌসুমে ৮ থেকে ১০ লাখ টাকার ফল বিক্রি করতে পারব।
স্থানীয় কৃষকদের ভাষ্য, প্রচলিত ফসলের পাশাপাশি নতুন ধরনের ফলের চাষের সুযোগ তৈরি হলে কৃষকদের আয়ের নতুন পথ খুলতে পারে। তবে উৎপাদনের পাশাপাশি ফলটির বাজার, সংরক্ষণ ও বিপণনব্যবস্থা গড়ে তোলাও গুরুত্বপূর্ণ।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী শাহনেওয়াজ বলেন, আমরা আশা করছি মেহেরপুরের এই কৃষি উদ্যোক্তা সফল হবেন। তার সফলতার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে যতটা সম্ভব পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড

1

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

2

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

3

কৃষি খাতে স্থবিরতা

4

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

5

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু-- মৎস্য ও প্রাণ

6

ছাতকে চুন কারখানায় বিপন্ন পরিবেশ

7

৯৩ হাজার কোটি ঘাটতি নিয়ে এনবিআরের বছর পার

8

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

9

প্রাণী প্রজনন নিয়ন্ত্রণে নতুন আইন হচ্ছে

10

রাজশাহী মিঠা পানির মাছ উৎপাদনে দেশের প্রধান অঞ্চল

11

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

12

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

13

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

14

নেত্রকোনায় মাল্টা চাষে সফলতা

15

ভাওয়াল জাতীয় উদ্যান আকর্ষণ হারাচ্ছে

16

ভারতীয় গরু-মহিষসহ ২ কোটি টাকার চোরাইপণ্য জব্দ

17

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

18

মেহেরপুরে ৩ মেছো বাঘের বাচ্চা উদ্ধার

19

কাজে আসছে না কোটি টাকার ডাস্টবিন

20