কৃষি সময়
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুরুনাঘাটের চা বাগানগুলোতে উৎপাদন বেড়েছে। মৌসুমের প্রথম চার মাসেই ২৪টি চা বাগানের উৎপাদন বেড়েছে ৩১ শতাংশ। তবে চায়ের দাম না বাড়ায় লোকশানের আশঙ্কা কাটেনি বাগান মালিকদের। 

জানা যায়, এখানকার ২৪টি চা বাগানে ২০২৩ সালে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ২৬ লাখ ৯১ হাজার কেজি। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১ কোটি ২০ লাখ ১৯ হাজার কেজিতে। আর ২০২৫ সালে উৎপাদন আরও নেমে আসে ১ কোটি ২ লাখ ৭১ হাজার কেজিতে। অর্থাৎ দুই বছরে উৎপাদন কমে প্রায় ২৪ লাখ কেজি। তবে চলতি বছরের প্রথম চার মাসেই গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় ৩১ শতাংশ।

চলতি মৌসুমে এখানকার প্রায় সব বাগানেই বেড়েছে উৎপাদন। এর মধ্যে নোয়াপাড়া চা-বাগানে উৎপাদন বেড়েছে ১২৭ দশমিক ৮৩, লালচাঁদ চা-বাগানে ৯৫ দশমিক ৭১, মধুপুরে ৮২ দশমিক ২৫, তেলিয়াপাড়ায় ৬০, বৃন্দাবনে ৫০, দেউন্দি চা-বাগানে ৪১ দশমিক ৫৯ এবং জগদীশপুর চা-বাগানে ৪০ দশমিক ২৪ শতাংশ। গত বছরের তুলনায় কোনো বাগানেই উৎপাদন কমেনি।
দেউন্দি চা-বাগানের মহাব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের বক্তব্য, ‘অর্থনৈতিক সংকট কিছুটা কাটিয়ে ওঠায় এবং শ্রমিকদের সঙ্গে সমন্বয় থাকায় উৎপাদন বেড়েছে। তবে চা-শিল্পকে শিল্প খাত নয়, কৃষি খাত হিসেবে বিবেচনা করে স্বল্পসুদে ঋণ দেওয়া হলে উৎপাদন ব্যয় কমবে এবং শিল্পটি আরও টেকসই হবে।’

লস্করপুর ভ্যালির সভাপতি ও চণ্ডীছড়া চা-বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান সেলিম জানিয়েছেন, অনুকূল আবহাওয়া, শ্রমিকদের সহযোগিতা এবং রোগবালাই কম থাকায় এবার উৎপাদন বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর ভ্যালিতে ১ কোটি ১০ লাখ কেজির বেশি চা উৎপাদনের আশা করছেন তারা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

1

সখের প্রাণী খামারে আবিদের বাগ্য বদল

2

সাভারে নৌকা বিক্রির ধুম

3

হাওরের ধান যথাসময়ে কাটতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে : কৃষ

4

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

5

পরিবেশবান্ধব খাতা কলম তৈরি করছে প্রতিবন্ধী শরিফুল

6

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

7

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

8

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

9

ময়লার ভাগাড় অপসারণের দাবিতে বিক্ষোভ

10

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

11

বন্যায় ক্ষত বিক্ষত কৃষি,মৎস্য,প্রাণী খাত

12

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

13

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

14

জামালপুরে ১৬ বস্তা ঘোড়ার মাংস জব্দ

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

হারিয়ে যাচ্ছে গাব

17

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

18

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

19

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

20