কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়া ফেলেছে ভেষজ লেমন ঘাসের চা পাতা

নওগাঁ প্রতিনিধিঃ 
নওগাঁর বাণিজ্যিকভাবে বিদেশী লেমন গ্রাসের চাষ শুরু করেছেন সোহেল রানা নামে এক কৃষি উদ্যোক্তা। ইতোমধ্যে তার বরেন্দ্র এগ্রো পাকে এই ঘাস থেকে উৎপাদিত চা পাতা বাজারজাতকরণও শুরু করেছেন। ভেষজগুন সম্পন্ন লেমন ঘাসের শুকনো ও কাঁচা পাতা চাপাতি হিসেবে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিনই তার বাগানে বিভিন্ন এলাকার মানুষ চা পাতা নিতে আসছেন। দামে সহজলভ্য হওয়ার কারণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষরাও ঘাসের চায়ের স্বাদ নেওয়ার চেষ্টা করছেন।

জানা যায়,২০১৫ সালে ঢাকার একটি হর্টিকালচার থেকে এই লেমন ঘাসের চারা সংগ্রহ করে নিজ বাগানে রোপনের মাধ্যমে এর চা পাতা তৈরির কাজ শুরু করেন সাপাহার উপজেলায় কৃষি উদ্যোক্তা সোহেল রানা। এরপর ইউটিউব ও বিভিন্ন প্রশিক্ষণ থেকে শেখা পরিচর্যায় এখন তিনি তার বরেন্দ্র এগ্রো পার্কে বাণিজ্যিক ভাবে এর চাষ করছেন। এই ঘাস কেটে প্রাকৃতিক উপায়ে একটি বিশেষ গরম ঘরের স্মার্ট ড্রয়ারে পাতা শুকিয়ে বাজারজাত করছেন লেমন গ্রাস টি। বর্তমানে তিনি দেশের একটি বহুজাতিক একটি কোম্পানির মাধ্যমে চাটি বাজারজাত করছেন।
 
লেমন গ্রাস মূলত জনপ্রিয় একটি বিদেশী ঘাস জাতীয় সবজি। লেমন গ্রাস দেখতে ধানগাছের মতো হলেও পাতা একটু চওড়া, লম্বা আর সূচালো। পাতা হাতে ঘষতেই ভেসে আসে টাটকা লেবুর সুবাস। এই সুগন্ধি পাতাই এখন রূপ নিচ্ছে স্বাস্থ্যকর চা পাতাতে। সম্পন্ন প্রাকৃতিক উপায়ে তৈরি এই চা পাতার এক কাপ চায়ে মিলছে লেবুর স্বাদ, সুবাস আর একাধিক ভেষজগুন।

নতুন এই চা পাতার গুন সর্ম্পকে দেশেরা মানুষ অবগত নয়। সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে এই ঘাসের চায়ের বিষয়টি দেশের সাধারণ মানুষদের মাঝে পৌছে দেওয়া যেতো। তাহলে এটি উচ্চ মহলের অভিজাত পণ্য থেকে প্রতিটি বাড়ি এবং দোকানের চায়ের ভোক্তাদের কাছে পৌছানো সম্ভব হতো। আর ভোক্তারা এই স্বাস্থ্যকর চা পানের মাধ্যমে ভেষজগুন পেতেন। 

জেলার পোরশা উপজেলা থেকে বরেন্দ্র এগ্রো পার্কে লেমন ঘাসের চা পাতা নিতে আসা আরেক ক্রেতা পরেশ কুমার জানান, শুনেছি লেমন ঘাসের চা অনেক উপকারি। তাই ভেজালের এই দুনিয়ায় নিজের এবং পরিবারের জন্য নানা গুনে ভরপুর প্রাকৃতিক উপায়ে তৈরি চা নিতে সোহেল ভাইয়ের বাগানে এসেছি। আগে এই ঘাসের নামও জানতেন না তিনি। তবে এখানে এসে চা খেয়ে লোভে পড়েছেন অনেকেই। উৎপাদন প্রক্রিয়া সহজ হওয়ায় বেশ জনপ্রিয় হচ্ছে এই চা।  তবে এটি যদি বাজারে সহজ ভাবে পাওয়া যেতো তাহলে অনেক সাধারণ ক্রেতাদের জন্যও অনেক ভালো হতো।

কৃষি উদ্যোক্তা সোহেল রানা জানান, তিনি প্রথম বিদেশ সফরে গিয়ে জানতে পারেন এই লেমন ঘাসের বিষয়ে। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে চীন, জাপান ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে এই ভেষজ উদ্ভিদের কদর অনেক অনেক বেশি। তারা পুষ্টিগুনে ভরা এই ঘাসকে সুপসহ বিভিন্ন জনপ্রিয় ও স্বাস্থ্যকর খাবারের প্রধান সবজি হিসেবে গ্রহণ করেন এবং চায়ের পাতা হিসেবে ব্যাপক ব্যবহার করেন। ওই দেশের মানুষরা ভেষজগুন সম্পন্ন বিভিন্ন উদ্ভিদ ব্যাপক হারে গ্রহণ করেন বলে তারা দীর্ঘায়ু লাভ করেন এবং রোগবিহীন জীবন-যাপন করেন। মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত তারা রোগবিহীন বেঁচে থাকেন। এছাড়া বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) এই লেমন ঘাসের উপকারিতার কথাও সাহাবীদের মাঝে প্রকাশ করে গেছেন। বিদেশীসহ আমাদের দেশের সচেতন মানুষদের কাছে লেমন ঘাস শুধু চা নয়, এটি ঔষধিগুণ সম্পন্ন একটি উপকারী উদ্ভিদ। এটি সর্দি-কাশি উপশম, হজমে সহায়তা, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং শরীরের ক্লান্তি দূর করতে লেমন ঘাসের কোন বিকল্প নেই।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান বলেন, একবার চারা লাগালেই গোড়া থেকে নতুন কুশি গজিয়ে বারবার ফলন দেয় লেমন গ্রাস। খুব বেশি রাসায়নিক সারও লাগে না। তাই কম খরচে লাভজনক চাষের পাশাপাশি স্বাস্থ্যকর পানীয়ের নতুন দিগন্ত খুলে দিতে পারে এই সুগন্ধি ঘাস। নতুন উদ্যোক্তাদের নতুন নতুন লাভজনক কৃষির সঙ্গে যুক্ত করতে জেলা কৃষি বিভাগ সব সময় কাজ করে আসছে। অন্যান্য লাভজনক ফসলের মতো দ্রুতই লেমন ঘাসও জেলাজুড়ে ছড়িয়ে পড়বে তিনি আশা প্রকাশ করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

1

শেরপুরের গারো পাহাড়ের ২৫ হাজার গাছ উধাও

2

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

3

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

4

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

5

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

6

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

7

কুড়িগ্রামে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে চাষিরা

8

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’

9

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

10

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

11

বিশ্বের দামি মরিচ চাষ হচ্ছে কুমিল্লায়

12

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

13

হারিয়ে যাচ্ছে গাব

14

রক্তদহ বিলের জলবদ্ধতা কৃষকের গলার কাঁটা

15

হিমাগার ভাড়া কমালো সরকার আপত্তি মালিকদের

16

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

17

প্রাণি পণ্যের মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোল

18

আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি

19

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

20