কৃষি সময়
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাম্মাম চাষে জসীমউদ্দিনের সফলতা

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ 
সাম্মাম বা রক মেলন চাষে ব্যাপক সফলতা পেয়েছেন জসিমউদ্দিন নামে এক চাষী। দেড় বিঘা জমিতে তিনি এ চাষাবাদে এক মৌসুমেই খরচ বাদে ৪-৫ লাখ টাকা লাভের আশা করছেন। সফল এই চাষী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাতিলা গ্রামের বাসিন্দা।

জানা যায়,এই চাষী এবার তার দেড় বিঘা জমিতে মরু অঞ্চলের সুস্বাদু ও মিষ্টি জাতের ফল সাম্মাম বা রকমেলন এই প্রথম বাণিজ্যিকভাবে চাষ করেছেন। এখন তার পুরো জমির গাছে গাছে ঝুলছে গোলাকৃতির ফল। প্রায় প্রতিটি গাছে ফল ধরেছে। সবুজ ও হলুদ রঙের ফলগুলো দেখতে বেশ আকর্ষণীয়। এ ফল দেখতে প্রতিদিনই স্থানীয় মানুষ ভিড় করছেন। কেউ ফলের ছবি তুলছেন, আবার কেউ স্বাদ পছন্দ হওয়ায় কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে।

চাষী জসিমউদ্দিন জানান,ইউটিউবে সাম্মাম চাষের ভিডিও দেখে আগ্রহী হই। তারপর বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করি। শুরুতেই দেড় বিঘা জমিতে বাণিজ্যিকভাবে সাম্মামের আবাদ করেছি। এতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। ফলন ভালো হয়েছে। এখন প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করছি। আশা করছি এই চাষাবাদ থেকে ৪-৫ লাখ টাকার লাভের। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও অর্ডার পেয়ে কুরিয়ারযোগে দেশের বিভিন্ন এলাকায় সাম্মাম পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

এই চাষীর সাফল্য দেখে স্থানীয় অনেক চাষী সাম্মাম খেত দেখতে আসছে। তারাও এই চাষাবাদেও আগ্রহ দেখাচ্ছেন। 

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বেলে বা বেলে দোআঁশ মাটিতে সাম্মাম চাষ করলে ভালো ফলন হবে। এই ফলের চাষ করে লোকসানের আশঙ্কা নেই। সাম্মাম চাষে কেউ আগ্রহী হলে কৃষি অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

2

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

3

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

4

কৃষককার্ড ও উত্তরাঞ্চলে কৃষি হাব গড়ে তোলায় গুরুত্ব

5

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

6

বোরো মৌসুমে জ্বালানিতে টান

7

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

8

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

9

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

10

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

11

কৃষক পর্যায়ে ৭ শতাংশের বেশি সুদ নিতে পারবে না ব্যাংক

12

তিন বছরে অগ্রগতি ২২ শতাংশ, এবার কি গতি ফিরবে পার্টনারে?

13

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

14

সমন্বিত মাছ সবজি চাষে সাফল্য

15

২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরীর উদ্যোগ সরকারের

16

৩৭শ’ কুমির নিয়ে বিপাকে ভালুকার খামার

17

সাত অবৈধ বাঁধ অপসারণ

18

বগুড়ার উৎপাদিত সবজি যাচ্ছে সারা দেশে

19

চায়না দুয়ারি জাল জব্দ

20