কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

পাবনা প্রতিনিধিঃ পাবনায় চালুর আগেই অচল হয়ে পড়েছে একটি সৌর বিদ্যু চালিত সেচ প্রকল্প। কয়েক দফায় চুরি হয়ে গেছে এর যন্ত্রাংশ। ফলে ৪৩ লাখ  টাকা ব্যায়ে নির্মিত সরকারি এই প্রকল্পটি আর কৃষকদেও কোন কাজেই আসছে না।

জানা গেছে,জেলার আটঘরিয়া উপজেলার ২০২৩ সালের ২৮ নভেম্বর পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় দুটি সৌরচালিত সেচ পাম্প স্থাপনের কাজ শুরু হয়। প্রায় ৪২ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে এর নির্মাণকাজ শেষ হয় ২০২৪ সালের ২৮ মে।

ঈরীক্ষামূলক ইছামতি নদীর ভূ-উপরিস্থ পানি কৃষিজমিতে সেচের কাজে ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এই প্রকল্প বাস্তবায়ন করে। তবে এটি চালুর আগেই সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক তারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে। পাশ^র্বতী ইছামতি নদীর তীরবর্তী শ্রীপুর এলাকায় স্থাপিত আরও দুটি সৌরচালিত সেচ পাম্পেও একই ভাবে চুরি হয়ে গেছে। তদারকি আর সংরক্ষণ না করায় কৃষকদের জন্য সরকারের নেয়া জনহীতকর এই প্রকল্প কোন কাজেই আসছে না। 

স্থানীয় কৃষকদের অভিযোগ, শুরু থেকেই প্রকল্পের স্থান নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। ধানক্ষেতের পরিবর্তে সবজি চাষের এলাকায় পাম্প স্থাপন করা হলে স্থানীয় কৃষকরা বেশি উপকৃত হতেন। এর মধ্যেই একের পর এক যন্ত্রাংশ চুরির ঘটনায় পুরো প্রকল্পটিই কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

কৃষক রজব আলী বলেন, পাম্প চালুর প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু লাইন টানার আগেই তার চুরি হয়ে যায়। এরপর আর পাম্প চালু করা সম্ভব হয়নি।

আরেক কৃষক আফজাল হোসেন বলেন, আগেও তার চুরি হয়েছিল, পরে আবার লাগানো হয়। সেটাও আবার চুরি হয়ে গেছে। এখন জমিতে সেচ দেওয়া নিয়ে আমরা বিপদে আছি।

এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পাবনার নির্বাহী প্রকৌশলী সাইফুল্লাহ বলেন, দুটি সেচ পাম্পের যন্ত্রাংশ চুরির বিষয়টি আমরা জেনেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

1

পৌরবর্জ্যে দুষণের শিকার নদী

2

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

3

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

4

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

5

ভেজাল সার-কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

6

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

7

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

8

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

9

নার্সারির গ্রাম বাসুদেবপুর

10

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

11

ভবদহে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

14

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

15

কানসাট আম বাজার এখনো জমজমাট

16

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

17

তুর্কি দুম্বা পালনে হাফেজ রাকিবুলের সাফল্য

18

বাণিজ্যিক বেদেনা চাষে শিবলির ভাগ্য বদল

19

সারাদেশে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

20