কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেকৃবির ‘আলোকিত মানুষ’ এর নেতৃত্বে সাইদ-শাহাদাত

শেকৃবি সংবাদদাতা

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’ এর ২০২৫-২০২৬ মেয়াদের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদ আহম্মদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষি অনুষদের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শাহাদাত হোসেন।

 

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত দায়িত্ব হস্তান্তর, কর্মী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন প্রে ভিসি অধ্যাপক ড. বেলাল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার, মডারেটর মীর মোহাম্মদ আলী এবং সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

 

ড. বেলাল হোসেন বলেন, ‘আলোকিত মানুষ একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। কাউকে একটি অক্ষর শেখাতে পারলেই তার সুফল বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সংগঠনটির মূল কাজ পথশিশুদের শিক্ষাদান এবং শীতবস্ত্র বিতরণ।’

 

পিছিয়ে থাকা জনগোষ্ঠী ও পথশিশুদের নিয়ে কাজ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মানবিক সংগঠন ‘আলোকিত মানুষ’। সারা বছর পথশিশুদের জন্যে তৈরি করা স্কুলে পড়ানোর পাশাপাশি তাদের নতুন বই, বিভিন্ন সময়ে জামা-কাপড় কেনা, ঈদের সময় হতদরিদ্রদের জন্য প্রয়োজনীয় ঈদসামগ্রী এবং প্রতিবছর শীতে গরম কাপড় নিয়ে দরিদ্রদের পাশে থাকে সংগঠনটি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে নিষিদ্ধ চায়না দুয়ারিতে সয়লাব

1

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতনির

2

কচুরিপানায় আটকা ২৭ হাজার হেক্টর জমির চাষাবাদ

3

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

4

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি

5

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

8

মানিকগঞ্জে মাটির উর্বরা শক্তি কমছে

9

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

10

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

11

চাঁদপুরে জেলেদের ভিজিএফের চাল ‘আত্মসাতের চেষ্টা’

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

বিদেশি ফল চাষে সফল উদ্যোক্তা খাদিজা বেগম

14

রাষ্ট্রপতির সাথে রুয়েট ও শেকৃবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

15

বিএডিসির বেতনগ্রেড অবনমনে আজ থেকে আন্দোলনে ক্ষুব্ধ কর্মকর্তা

16

শিবির থেকে ৯ নেতার বিদায়

17

১২ বিঘা জমির পটলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

18

রংপুরে সবজি চাষাবাদে ভাগ্য বদল কৃষকদের

19

ময়মনসিংহে মৎস্য পক্ষের উদ্বোধনে যাবেন প্রধানমন্ত্রী - মৎস্য

20